এক্সপ্লোর

Railway on coronavirus: করোনায় সংক্রমিত একাধিক রেলকর্মী, বাতিল হচ্ছে বেশ কিছু ট্রেন ও মেট্রো

৭ মে থেকে বাতিল হাওড়া-রাঁচি স্পেশাল ট্রেন। বাতিল হাওড়া-ধানবাদ, হাওড়া-আজিমগঞ্জ, হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন।

কলকাতা : করোনায় আক্রান্ত একাধিক রেলকর্মীরা। যার জেরে প্রভাব পড়তে চলেছে পরিষেবায়। কর্মী সংখ্যায় টানের জেরে বাতিল হতে চলেছে ট্রেন ও মেট্রো।

রেল সূত্রে খবর, ৬ মে থেকে সোমবার থেকে শুক্রবার চলবে ২১৬টি মেট্রো। এর আগে চলছিল ২৩৮টি মেট্রো রেল। পাশাপাশি রবিবার ৯৮টি মেট্রো চালানোর সিদ্ধান্ত মেট্রো রেল কর্তৃপক্ষের। আপাতত দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৪৯টি মেট্রো চলবে।

অপরদিকে, ৭ মে থেকে বাতিল হাওড়া-রাঁচি স্পেশাল ট্রেন। বাতিল হাওড়া-ধানবাদ, হাওড়া-আজিমগঞ্জ, হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেন। বাতিল কলকাতা-লালগোলা, শিয়ালদা-রামপুরহাট, আসানসোল-হলদিয়া স্পেশাল ট্রেন। পাশাপাশি হাওড়ার রেল মিউজিয়ামও বন্ধ থাকবে বলে দাবি রেল সূত্রে।

কিছুদিন আগেই শিয়ালদহ এবং হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একের পর এক ট্রেন চালক এবং গার্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। সেকারণেই ট্রেন বাতিল করতে হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। ট্রেন কমে যাওয়ায় সংকটে পড়েছেন নিত্য যাত্রীরা।

অপরদিকে, ৪০ টি ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল ভারতীয় রেল। সাউথ সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে ২৮ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ১০টি ট্রেন বাতিল করা হয় ৷ এই ট্রেনগুলি বাতিলের ফলে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কর্ণাটক এবং মহারাষ্ট্রের পরিষেবায় কিছু সমস্যা হতে পারে ৷ তিরুঅনন্তপুরম থেকে সেকেন্দরাবাদ পর্যন্ত ট্রেন নম্বর ০৭২২৯-এর সময় বদল করা হয়েছে ৷ ২৮ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এই ট্রেন তিরুঅনন্তপুরম থেকে সকাল ৭টার বদলে ছাড়বে সাড়ে ৯টা থেকে ৷

গোটা দেশ এই মুহূর্তে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছে। রোজই সংক্রমিত ও মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এর মাঝেই সেই সংক্রমণের রেশ পড়েছে রেলেও। এর আগেও কোভিড পরিস্থিতির অবস্থার অবনতির সঙ্গে লড়াই চালিয়েছেন তারা। হাতে থাকা সুস্থ কর্মীদের নিয়েই চালিয়ে গিয়েছেন পরিষেবা।

চারদিকে করোনা বেডের জন্য হাহাকার। এই পরিস্থিতিতে বেডের ঘাটতি মেটাতে তৎপর রেল। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কামরায় তৈরি করা হল আইসোলেশন ওয়ার্ড। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র হাওড়া ডিভিশনে ১০৩টি কোচকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে প্রস্তুত করা হয়েছে। এখানে করোনা বেড রয়েছে ১ হাজার ৬৫০টা। প্রতিটি কোচে থাকছে ২টো করে অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও, প্রতিটি কোচে ২ জন করে চিকিৎসক থাকবেন। রাজ্য সরকার আবেদন জানালেই তাদের হাতে এই আইসোলেশন কোচগুলো তুলে দেওয়া হবে, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 20 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget