এক্সপ্লোর

Hospital on Coronavirus: বেলাগাম করোনা সংক্রমণ, একাধিক বেসরকারি হাসপাতালে বাড়ছে বেডের সংখ্যা

বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ রাখতেই হবে করোনার জন্য। করোনার সংক্রমণ ক্রমশ বাড়ায় দিনকয়েক আগে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর।

কলকাতা: বাড়ছে করোনা সংক্রমণ। আরও বেড বাড়ানোর সিদ্ধান্ত অ্যাপোলো হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা চিকিৎসার জন্য আরও ৩০০ বেড বাড়ানো হচ্ছে। পাশাপাশি সল্টলেকের নারায়ণা নেত্রালয়ে যোগ হচ্ছে ৩৫টি বেড। করোনা চিকিৎসার জন্যই ব্যবহার হবে তা, জানিয়েছে কর্তৃপক্ষ।

বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ রাখতেই হবে করোনার জন্য। করোনার সংক্রমণ ক্রমশ বাড়ায় দিনকয়েক আগে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। রাজ্য জুড়ে প্রতিদিনই বাড়ছে করোনার গ্রাফ। এই আবহে নয়া পদক্ষেপ নেয় স্বাস্থ্য দফতর। বেসরকরি হাসপাতালগুলিকে সাফ জানিয়ে দেওয়া হয় মোট পরিকাঠামোর ৬০ শতাংশ করোনা চিকিৎসার জন্যই রাখতে হবে। বাকি ৪০ শতাংশে হবে অন্যান্য চিকিৎসা। 

রাজ্যে বেলাগাম করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে কোভিড বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর আহমেদ ডেন্টাল কলেজের নতুন ভবনে চালু হতে চলেছে ১১২ বেডের কোভিড চিকিত্সা কেন্দ্র। এর মধ্যে ৮০টি জেনারেল বেড ও ৩২টি এইচডিইউ। আর আহমেদ ডেন্টাল কলেজে নতুন কোভিড চিকিত্সা কেন্দ্রের দায়িত্বে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকরা। গত বছর কোভিড পরিস্থিতিতে এই করোনা চিকিত্সা কেন্দ্র চালু করার পরিকল্পনা করা হয়। এবার লাগামছাড়া সংক্রমণে তা বাস্তবায়িত হতে চলেছে বলে জানিয়েছে রাজ্য। সরকারি হাসপাতালের পাশাপাশি, মুকুন্দপুর আমরিতেও বাড়ানো হয়েছে কোভিড বেড। মোট ১১০টি কোভিড বেড তৈরির পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে চালু হয়েছে ৩০টি কোভিড বেড।

এদিকে বাংলায় আরও ভয়ঙ্কর করোনা সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৬ হাজার। গত ২৪ ঘণ্টা রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৪০৩। মৃতের সংখ্যায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩ জনের। এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৮২-তে। 

রাজ্যে একদিনে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ল ৫ হাজার ৬৬৬। অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১৫। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০৮ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৫১ জন। জেলায় একদিনে মৃতের সংখ্যা ১৩।  

 

সেরা শিরোনাম

Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন যাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন যাত্রী? মারাত্মক অভিযোগ
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget