এক্সপ্লোর

PM Modi Covid19 Meeting: ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, মাস্ক পরার আবেদন প্রধানমন্ত্রীর

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই আবহে নিজের লোকসভা কেন্দ্রে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: ২ মিটার দূরত্ব বজায় রাখার সঙ্গে মাস্ক পরার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই আবহে নিজের লোকসভা কেন্দ্রে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরপ্রদেশের বারাণসী জেলায় বৈঠক করেন প্রধানমন্ত্রী। শনিবারের হিসেব অনুযায়ী বারাণসীতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬৬৪ জন। মৃত্যু হয়েছে ৮ জনের।

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এদিন বৈঠকে মোদি করোনার নমুনা পরীক্ষা, বেডের সংখ্যা, ওষুধ, ভ্যাকসিন, পরিকাঠামো সংক্রান্ত তথ্য চেয়েছেন। একইসঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। পাশাপাশি টিকাকরণের বিষয় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। যাঁদের বয়স ৪৫-এর বেশি তাঁদের টিকাকরণ করানোর উপর বিশেষ নজর দিতে বলেছেন প্রশাসনকে। মোদি বলেছেন, গত বছরের পরিস্থিতির থেকে শিক্ষা নিয়ে বেশি সতর্ক থাকতে হবে। করোনাকালে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ চিকিৎসা ক্ষেত্রে যাঁরা যুক্ত তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন কন্ট্রোল রুম তৈরির কথা বলেছেন। যাতে কেউ আক্রান্ত হলে, আক্রান্তের সংস্পর্শে এলে দ্রুত যোগাযোগ সম্ভব হয়। হোম আইসোলেশনের জন্য কন্ট্রোল সেন্টারের কথাও বলেছেন তিনি। একইসঙ্গে ফোন লাইন অ্যাম্বুলেন্স, টেলিমেডিসিনের উপর জোর দিতে বলেছেন মোদি। শহরাঞ্চলে রেসপন্স টিমের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

টেস্ট, ট্র্যাক এন্ড ট্রিট এই তিনের কথাও জানিয়েছেন তিনি। যাঁর অর্থ পরীক্ষা করাতে হবে, শনাক্ত করতে হবে এবং চিকিৎসা করতে হবে। যাঁরা করোনায় আক্রান্ত হবেন, তাঁদের দ্রুত রিপোর্ট দিতে হবে। একইসঙ্গে বারাণসীতে যেভাবে এনজিও কাজ করেছে তারও প্রশংসা করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন, বারাণসীর কোভিড ইনচার্জ একে শর্মা, ডিভিশনাল কমিশনার দীপক অগ্রবাল, কমিশনার অব পুলিশ এ সতীশ গণেশ, জেলা শাসক, মিউনিসিপ্যাল কমিশনার সহ অন্যান্যরা।

এদিকে আগের সব নজির ভেঙে একদিনে করোনা সংক্রমণ ছাপিয়ে গেল আড়াই লক্ষ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমিত হয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১৫০১ জনের। এই নিয়ে টানা চতুর্থদিন দেশে করোনা সংক্রমণ ২ লক্ষ পার করে গেল।

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Parliament Monsoon Session: বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?
বিরোধী দলগুলিতে পর পর ভাঙন, শক্তি বেড়েছে NDA-র, বাদল অধিবেশনে কি সংবিধান সংশোধনী বিল পাস করাতে পারবে মোদি সরকার?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget