এক্সপ্লোর

Punjab on Coronavirus : এবার পঞ্জাবেও সম্পূর্ণ লকডাউন ? কী বললেন ক্যাপ্টেন ?

করোনার পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন সুর ক্যাপ্টেনের গলায়। 'প্রয়োজনে রাজ্যে পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে সরকার।' এমনই জানালেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

চণ্ডীগড় : বার বার প্রশ্ন করা হলেও একই উত্তর এসেছে। প্রতিবারই রাজ্যে কমপ্লিট লকডাউনের বিপক্ষে মত দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন সুর ক্যাপ্টেনের গলায়, 'প্রয়োজনে রাজ্যে পূর্ণ লকডাউনের পথে হাঁটতে পারে সরকার।'

পঞ্জাবের কোভিড পরিস্থিতি বলছে, গ্রাফ বাড়ছে করোনা রোগীর। যা উদ্বেগে রেখেছে মুখ্যমন্ত্রীকে। এ প্রসঙ্গে অমরিন্দর সিং বলেন, ''রাজ্যে পূর্ণ লকডাউন জারি হলে বিপাকে পড়বেন গরিব লোকজন। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পরিযায়ী শ্রমিকরা। রাজ্যে ফের একবার অস্থির পরিস্থিতি সৃষ্টি হবে। যদি রাজ্যবাসী ঠিকভাবে নিষেধাজ্ঞা না মানেন, তাহলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে সরকার।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ডিজিপি দীনকর গুপ্তা জানান, কোভিড গ্রাফ বৃদ্ধি পাওয়ায় সফল লকডাউনের পথে হেঁটেছে রাজ্য সরকার। রবিবারই নতুন করে আরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পঞ্জাবে। এদিন কোভিড পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, '' এখন থেকে রেস্তোরাঁ থেকে সব ধরনের ডেলিভারি নেওয়া বন্ধ। তবে চালু থাকবে হোম ডেলিভারি সিস্টেম। ছেলে-মেয়েরা রেস্তোরাঁ থেকে এই খাবার নেওয়ার নাম করে রাস্তায় বেরিয়ে পড়ছে। তবে খাবার দোকান, রেস্তোরাঁর ক্ষেত্রে বিধিনিষেধ জারি করলেও সারের দোকান খোলা রাখার ছাড়পত্র দেওয়া হয়েছে।''

রাজ্যের পরিস্থিতি শোধরাতে এদিন ১০ দিনের মধ্যে হাসপাতালে ২০ শতাংশ বেড বৃদ্ধির কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে স্টেডিয়াম ও জিমনাসিয়ামে কোভিড রোগী রাখার ব্যবস্থা করতে বলেছেন তিনি। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিধু জানান, পঞ্জাবে এল ৩ ক্যাটেগরিতে কেবল ৩০০ বেড খালি রয়েছে। রোগীর চাপে হাসপাতালের অবস্থা শোচনীয়।

পঞ্জাবের হেলথ বুলেটিন বলছে, রবিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৩২৭ জন। একদিনে ১৫৭ জনের মৃত্যু ঘটেছে রাজ্যে। সব মিলিয়ে এখন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩১৭ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৮৫,২৭০ জন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget