এক্সপ্লোর

Rampurhat Oxygen Crisis: অক্সিজেন সঙ্কট জের, রামপুরহাটের হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

অক্সিজেনের অভাবে আজই ৪ জন করোনা রোগীর মৃত্যু। এমনটাই অভিযোগ মৃত করোনা রোগীর পরিজনদের।

রামপুরহাট: রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে তীব্র অক্সিজেন সঙ্কট। অক্সিজেনের অভাবে আজই ৪ জন করোনা রোগীর মৃত্যু। এমনটাই অভিযোগ মৃত করোনা রোগীর পরিজনদের। সঙ্কট ছিল, অক্সিজেন পেয়েছি, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। সঙ্কট নিয়ে জানালেন অধ্যক্ষ করবী বড়াল।

এক রোগীর আত্মীয়র অভিযোগ, অক্সিজেন যখন চাইছি, তখন পাচ্ছি না। আজই অক্সিজেনের অভাবে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। রীতিমতো হাঁফাতে হাঁফাতে সংশ্লিষ্ট ৪ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, "আমার মা রয়েছে। তাঁর ৭০-৭৫ বছর বয়স। কাল থেকে অক্সিজেন ছিল না। আজ এসেছে। নিজেদের টাকা দিয়ে কিনতে হয়েছে।" আর এক রোগীর আত্মীয় জানান, সকালে দশটা অক্সিজেন সিলিন্ডার ইমারজেন্সিতে দেওয়া হয়েছে। কিন্তু বাকি রোগীদের দেওয়া হয়নি বলে অভিযোগ ওই ব্যক্তির। কিছু বললে অজুহাত সাপ্লাই নেই কী করব। রোগীর আত্মীয়দের কথায়, ওয়ার্ডের নার্স এবং ওয়ার্ড বয় তারা প্রত্যেকেই সহযোগিতা করছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ কোনরকম সহযোগীতা করছে না।

স্পষ্টতই, প্রাণের ঝুঁকি নিয়ে রোগীর আত্মীয়দের সেবা সুশ্রুষা করতে হচ্ছে। মৃত্যু হচ্ছে করোনা রোগীর। এত বড় হাসপাতাল কেন অক্সিজেন জোগাড় করা যাচ্ছে না? অক্সিজেন যখন জোগাড় করা যাচ্ছে না তখন বিকল্প ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? উঠছে সেই প্রশ্ন। অন্যদিকে বোলপুর মহকুমা হাসপাতালেও অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। স্টোরে পড়ে রয়েছে অনেক খালি সিলিন্ডার। এই পরিস্থিতিতে ঘোরতর সমস্যায় রোগীরা। দুর্গাপুর থেকে অক্সিজেন রিফিল হয়ে আসতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।

উল্লেখ্য, গতকালই আরও ৯৩টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য। ইতিমধ্যেই ৫টি প্ল্যান্টের অনুমোদন দিয়েছে কেন্দ্র। পাইপলাইনের মাধ্যমে সব হাসপাতালে সরবরাহ করা হবে অক্সিজেন। গতকাল রাজ্যের পক্ষ থেকে তা জানানো হয়। শুধু তাই নয়, রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই এমনটাই দাবি করেছিল রাজ্য। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেখা গেল অন্য ছবি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget