এক্সপ্লোর

Tarakeshwar temple Closed: সংক্রমণ বৃদ্ধির জের, তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের

দেশ সহ রাজ্য জুড়ে বাড়ছে করোনা। আর সংক্রমণ বৃদ্ধির জেরে অনির্দিষ্টকালের জন‍্য পুণ্যার্থীদের তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ।

সোমনাথ মিত্র, হুগলি: দেশ সহ রাজ্য জুড়ে বাড়ছে করোনা। আর সংক্রমণ বৃদ্ধির জেরে অনির্দিষ্টকালের জন‍্য পুণ্যার্থীদের তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করল কর্তৃপক্ষ।

তারকেশ্বর এসেস্টের মোহান্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম একথা জানিয়ে বলেন, গত ১০ তারিখে একটি নির্দেশিকা জারি করে গর্ভগৃহে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। মূল কারণ হল, এ বছর করোনা লাফিয়ে লাঠিয়ে বাড়ছে। তাই আমরা যদি সচেতন না হই, মানুষকে যদি সচেতন না করতে পারি তাহলে তারকেশ্বরকে রক্ষা করতে পারব না। পরিস্থিতি উন্নতি হলে তখন পুনরায় সিদ্ধান্ত পরিবর্তন করা হবে। সেই সঙ্গে তিনি আরও জানান, পুণ্যার্থীদের চোঙায় জল ঢালতে হবে। করোনার সুরক্ষা বিধি মেনে, মুখে মাস্ক পরে পুণ্যার্থীদের প্রবেশ করতে হবে।

গত বছর করোনা সংক্রমণ দেখা দেওয়ায় একইভাবে বন্ধ করে দেওয়া হয় তারকেশ্বর মন্দির। এরপর আনলক পর্ব শুরু হলে গত বছর ২৫ জুন একদিনের জন্য পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় তারকেশ্বর মন্দিরের দরজা। ফের ৪ সেপ্টেম্বর স্বাস্থ্যবিধি মেনে খোলে মন্দিরে প্রবেশের অনুমতি। ২ দফায় খোলা ছিল মন্দির। প্রথম দফায় সকাল ৬টা থেকে ৯:৩০ পর্যন্ত। এবং দ্বিতীয় দফায় সকাল ১১ থেকে দুপুর ১টা অবধি মন্দিরের দরজা খোলা ছিল। তবে ভক্তদের মন্দিরে ঢোকার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার উপর জোর দেওয়া হয়।

এদিকে দেশজুড়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের গতি আরও বেশি। বলছেন বিশেষজ্ঞরা। আর সেই গতি অব্যাহত থাকায় নতুন করে করোনা সংক্রমিত এক লক্ষ একষট্টি হাজার সাতশো ছত্রিশ জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মারা গিয়েছেন আটশো উনআশি জন।  এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল এক কোটি ছত্রিশ লক্ষ উননব্বই হাজার চারশো তিপান্ন জন। মোট মৃত্যু এক লাখ একাত্তর হাজার আটান্ন জনের। করোনায় সর্বাধিক আক্রান্তের তালিকায় দুনম্বরে ভারত। অ্যামেরিকার পরেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget