এক্সপ্লোর

গবেষণাগার-যোগ মেলেনি, করোনাভাইরাস সম্ভবত পশু থেকেই এসেছে: হু

"এটা পরিষ্কার নয়, কীভাবে এই ভাইরাস প্রজাতির বেড়া টপকে মানুষকে সংক্রমিত করল।.."

জেনিভা: নোভেল করোনাভাইরাসের উৎস কোনও গবেষণাগার নয় বলে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। মঙ্গলবার, হু বলেছে, গত বছরের শেষ দিকে চিনে নোভেল করোনাভাইরাস পশুদের থেকেই এসেছে। এটা কোনও ভাবে গবেষণাগারে তৈরি করা হয়নি বা এটি কোনও পরীক্ষার ফসল নয়।

গত সপ্তাহে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্য চিনের শহর উহানের কোনও গবেষণাগার এই ভাইরাসের উৎসস্থল কি না তা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছে তার সরকার। মঙ্গলবার, জেনিভায় হু-এর সদর দফতরে সংস্থা মুখপাত্র ফাদেলা চাইব বলেন,

" উপলব্ধ তথ্যপ্রমাণের ভিত্তিতে জানা যাচ্ছে যে, এই ভাইরাসের উৎস কোনও জন্তু। এটা কোনওভাবে গবেষণাগারে বা অন্যত্র তৈকি হয়নি। সম্ভাব্য, এটা যে এই ভাইরাসের উৎস কোনও জন্তুই। "
-

তিনি যোগ করেন, এটা পরিষ্কার নয়, কীভাবে এই ভাইরাস প্রজাতির বেড়া টপকে মানুষকে সংক্রমিত করল। তবে, এটা নিশ্চিত যে অন্য কোনও জন্তু এক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। বাদুড় হল এই ভাইরাসের রিজার্ভার। কিন্তু, কী করে সেখান থেকে তা মানুষের প্রতি প্রতিবাহিত হল, তা এখনও পর্যন্ত অজানা।

ভাইরাসটি কোনও ভাবে অনিচ্ছাকৃত গবেষণাগার থেকে বেরিয়ে এসেছে কি না, সেই বিষয়ে কোনও জবাব বা ব্যাখ্যা দেননি চাইব।

এর আগে, উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়ে দিয়েছিল, যে এই ভাইরাসটি গবেষণাগারে তৈরি হয়েছে এবং সেখান থেকে কোনওভাবে বাইরে বেরিয়ে এসেছে।

সম্প্রতি, হু-এর তহবিল বন্ধ রাখার হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি প্রসঙ্গে চাইব বলেন, আমরা সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছি এবং ভবিষ্যতেও সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে তা মেটানোর চেষ্টা করব। এটা গুরুত্বপূর্ণ যে, শুধুমাত্র কোভিড-১৯ নয়, আরও যে একাধিক স্বাস্থ্য সম্পর্কিত প্রকল্প নিয়ে আমরা কাজ করে চলেছি, সেগুলি যাতে করে যেতে পারি।

চাইবের মতে, আগামী ২ বছরের মোট বরাদ্দের ৮১ শতাংশ অর্থ রয়েছে হু-র কাছে। প্রসঙ্গত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিবার্ষিক বরাদ্দের পরিমাণ প্রায় ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থের সিংহভাগ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এর পাশাপাশি, বড় আর্থিক অনুদান আসে গেটস ফাউন্ডেশন ও ব্রিটেন থেকে।

সেরা শিরোনাম

CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget