এক্সপ্লোর

করোনাভাইরাস: প্রতিষেধক তৈরি হতে আরও ১২-১৮ মাস, দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের

গতকালই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে, তারা প্রথম করোনা প্রতিষেধক 'এমআরএনএ-১২৭৩'-এর ফেজ-১ পরীক্ষা শুরু করছে

ওয়াশিংটন: বিশ্বজুড়ে উদ্বেগ ছড়াচ্ছে নোভেল করোনাভাইরাস। প্রতিদিন হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় চিনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রতিরক্ষা সচিবের। গতকাল মার্ক এস্পার বলেন, নোভেল করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করতে ১২ থেকে ১৮ মাস সময় লাগবে। প্রসঙ্গত, গতকালই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে, তারা প্রথম করোনা প্রতিষেধক 'এমআরএনএ-১২৭৩'-এর ফেজ-১ পরীক্ষা শুরু করছে। এস্পারের আশা, মার্কিন সামরিক বাহিনীর চেয়ে দ্রুত এই ভাইরাসের প্রতিষেধক বের করতেই পারে কয়েকটি বেসরকারি সংস্থা। তিনি যোগ করেন, যদি কোনও বেসরকারি সংস্থা এই প্রতিষেধকের খোঁজ করার গবেষণা চালায়, তাহলে প্রশাসন তাদের সহায়তা করবে। এখনও পর্যন্ত বিশ্বের প্রায় ১৬২টি দেশে আনুমানিক ২ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন প্রায় ৮ হাজার। মঙ্গলবারই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে 'অদৃশ্য শত্রু' বলে উল্লেখ করেন। তিনি বলেন, এক অদৃশ্য শত্রুর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে গোটা বিশ্ব। আর আমরা এই যুদ্ধ জিতবই। ট্রাম্প যোগ করেন, ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলা করতে তাঁরা সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা চালাচ্ছেন। শুধুমাত্র মার্কিন মুলুকেই মারা গিয়েছেন শতাধিক। অন্যদিকে, করোনার প্রতিষেধক নিয়ে পরীক্ষা চালিয়ে যেতে বিজ্ঞানীদের অনুমতি দিয়েছে চিন। পরীক্ষা চালানো হয়েছে চিনের অ্যাকাডেমি অফ মিলিটারি মেডিক্যাল সায়েন্স  এবং হংকংয়ের বায়োটেক সংস্থা ক্যানসিনো বায়োলজিক্স। খবরে প্রকাশ, প্রতিষেধকটি যৌথভাবে তৈরি করেছে চেন ওয়েই-এর নেতৃত্বাধীন টিম, যিনি ওই সংস্থার অধ্যাপকও। এরমধ্যেই, চিনের উহানে হওয়া নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে, করোনাভাইরাস প্রাকৃতিক বিবর্তনের মাধ্য়মেই এসেছে। এটি গবেষণাগারে তৈরি হওয়া কোনও ভাইরাস নয়।

সেরা শিরোনাম

Abhijeet Dipke on Modi-Shah: ‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
‘কোনও বন্ডে সই করিনি, মোদি-শাহকে ভয় পাই না, একশোবার জেলে ভরে ভরুন’, ঘোষণা অভিজিৎ দীপকের
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget