এক্সপ্লোর

Bharat Biotech on Covaxin : ভাইরাস বধে কতদূর যেতে পারে কোভ্যাকসিন, কী বলছে ভারত বায়োটেক

ভারত ও ইংল্যান্ডের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাকসিন। এমনই দাবি করল এই ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক।

নিউ দিল্লি : ভারত ও ইংল্যান্ডের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাকসিন। এমনই দাবি করল এই ভ্যাকসিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। ক্লিনিকাল ইনফেকশাস ডিজিজেস নামে একটি জার্নালে এই তথ্য প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। 

ভারত বায়োটেকের কো-ফাউন্ডার ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা এল্লা টুইটারে লিখেছেন, আবার আন্তর্জাতিক পরিচিতি পেল কোভ্যাকসিন। নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাকসিন সুরক্ষা দিচ্ছে বলে বৈজ্ঞানিক গবেষণায় প্রকাশিত হয়েছে। ভারত বায়োটেকের টুপিতে আরও একটি নতুন পালক জুড়ল।

এদিকে তাঁর টুইটারের পরই সোশ্যাল মিডিয়ায় কোভ্যাকসিনের জোগান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, জানুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ডের সঙ্গে জরুরি অনুমোদন পায় কোভ্যাকসিন। ক্লিনিকাল ট্রায়াল দিয়ে এই ভ্যাকসিনের যাত্রা শুরু হয়। কিন্তু তৃতীয় দফার ট্রায়াল এখনও বাকি আছে।

ভ্যাকসিনের ঘাটতির জেরে দেশের বিভিন্ন প্রান্তে টিকাকরণ কর্মসূচি ব্যাহত হচ্ছে। এর ফলে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ফি দিনই ৩ লক্ষর বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন। এই পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী জোগানের বিষয়টি মাথায় রেখে অন্য সংস্থাকে দিয়েও এই ভ্যাকসিন তৈরির প্রস্তাব উঠেছে।

এ প্রসঙ্গে কেন্দ্রের তরফে আশ্বাস দিয়ে বলা হয়েছে, অন্য সংস্থাকে কাজে লাগিয়ে ভ্যাকসিন উৎপাদন বাড়ানো হবে। নীতি আয়োগের সদস্য ভি কে পল সম্প্রতি জানিয়েছেন, অনেকে বলছেন যে অন্য সংস্থাকে কোভ্যাকসিন উৎপাদন করতে দেওয়া উচিত। আমি এটা জানাতে পেরে খুশি বোধ করছি যে, যখন আমরা কোভ্যাকসিন উৎপাদনকারী(ভারত বায়োটেক) সংস্থার সঙ্গে এনিয়ে আলোচনা করি, তখন তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়।

ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা আসছে। শিশুরা এই ঢেউয়ে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে টিকাকরণের হার নিয়ে উদ্বেগ রয়েছে। অনেক বিশেষজ্ঞই দাবি করেছেন, তৃতীয় ঢেউয়ের আগে যাতে সব প্রাপ্ত বয়স্ককে টিকা দেওয়া যায়। তাতে সংক্রমণের চেন ভাঙা যাবে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget