এক্সপ্লোর

কোভিড ১৯: টেস্ট করাতে আসছে না, তবলিগ জামাত সদস্যদের গুলি করে মারলেও অন্যায় হবে না, বিস্ফোরক কর্নাটকের বিজেপি বিধায়ক

ওই বিজেপি বিধায়ক বলেছেন, তবলিগি জামাতের সদস্যরা মেডিকেল চেকআপের জন্য নিজে থেকে এগিয়ে আসছে না, শনাক্তকরণ এড়িয়ে যাচ্ছে। কিন্তু ওদের উপেক্ষা করা উচিত নয় সরকারের।

নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ নিয়ে কোনও বিশেষ ধর্ম, সম্প্রদায়কে টার্গেট না করতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তবলিগি জামাত সদস্যদের আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন কর্নাটকের বিজেপি বিধায়ক এম পি রেনুকাচার্য। তাঁরা কোভিড ১৯ সংক্রমণ পরীক্ষা এড়িয়ে যাচ্ছেন, দেশে ভাইরাস ছড়াচ্ছেন বলে অভিযোগ করে এজন্য তাঁদের গুলি করে মারার দাবি করেছেন তিনি। গত মাসেই দিল্লিতে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশে কয়েক হাজার লোকের জমায়েত হয়। দেশে হাজারের বেশি করোনা সংক্রমণের উত্স ওই সমাবেশ, এমনটাই অভিযোগ। সেখান থেকেই জমায়েতে সামিল লোকজন দেশের নানা প্রান্তে গিয়ে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই বিজেপি বিধায়ক বলেছেন, তবলিগি জামাতের সদস্যরা মেডিকেল চেকআপের জন্য নিজে থেকে এগিয়ে আসছে না, শনাক্তকরণ এড়িয়ে যাচ্ছে। কিন্তু ওদের উপেক্ষা করা উচিত নয় সরকারের। দরকার হলে ওদের এজন্য গুলি করলেও তা দোষের কিছু নয়। নয়তো গোটা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়বে। চিনে কিন্তু শুরু হয়েছিল একজনকে দিয়েই। যারা হাসপাতালে নিজেরা যাচ্ছে না, তাদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে তিনি বলেন, কোভিড ১৯ সংক্রমণ ছড়ানোও সন্ত্রাসবাদের মতো, যারা এটা করছে,তারা প্রতারক। ইয়েদুরাপ্পা বলেছিলেন, মুসলিমদের সম্পর্কে একটি কথাও কেউ যেন না বলেন। সাবধান করে দিলাম। গোটা সম্প্রদায়কে করোনা সংক্রমণের জন্য কাঠগড়ায় তুললে এর পর কিন্তু কঠোর ব্যবস্থা নেব। আরেক বিজেপি বিধায়ক ও রাজ্যে দলের সাধারণ সম্পাদক অরবিন্দ লিম্বাভালি আবার তবলিগ জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া যেসব লোকজন টেস্ট করাতে হাসপাতালে আসছে না, তাদের জেলে পোরা উচিত বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: জিপলাইনের মাঝপথে ছিঁড়ল সেফটি লক! ৪০ ফুট নিচে পড়ে গুরুতর জখম পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
জিপলাইনের মাঝপথে ছিঁড়ল সেফটি লক! ৪০ ফুট নিচে পড়ে গুরুতর জখম পর্যটক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget