এক্সপ্লোর

রাজ্যে বাড়লেও, বীরভূমে কমছে করোনা আক্রান্তের সংখ্যা, দাবি জেলা প্রশাসনের

এই মুহূর্তে জেলায় মোট আক্রান্ত ৩১২ জন...

বীরভূম: দেশে এবং রাজ্যে করোনা সংক্রমণ বাড়লেও, বীরভূম জেলায় কমছে আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য উল্লেখ করে দাবি জেলা প্রশাসনের। বীরভূম জেলায় গত ৬ দিনে সংক্রমিত পাঁচজন।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত ৬ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে জেলায় মোট আক্রান্ত ৩১২ জন। এখনও পর্যন্ত ২৯১ জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিড হাসপাতালে ভর্তি ১৮ জন।

জেলা প্রশাসনের দাবি, পরিযায়ী শ্রমিকদের উপর কড়া নজরদারি, কোয়ারেন্টিনে রাখা, নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা, আক্রান্তকে দ্রুত চিহ্নিত করে চিকিৎসা শুরু করায়, সংক্রমণের হারে রাশ টানা সম্ভব হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৮৬১ জন করোনা সংক্রমিত। মৃত্যু হয়েছে ২২ জনের। সবমিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২২ হাজার ৯৮৭ জন। মৃত বেড়ে ৭৭৯।

একমাস আগে, গত ৫ জুন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৩০৩। মৃতের সংখ্যা ছিল ৩৬৬। ৫ জুলাই সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ২২ হাজার ১২৬। মৃত ৭৫৭। অর্থাৎ এই ৩০ দিনে প্রায় ১৫ হাজার মানুষ করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যে। মৃত্যু হয়েছে আরও ৩৯১ জনের।

সুস্থতার হারের নিরিখে গোটা দেশে ১৯তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এক নম্বরে থাকা চণ্ডীগড়ে যেখানে সুস্থতার হার প্রায় ৮৬ শতাংশ। সেখানে ১৯তম স্থানে থাকা পশ্চিমবঙ্গে সুস্থতার হার ৬৬.২৭ শতাংশ।

সেরা শিরোনাম

Mecca : টার্গেট মক্কা? কাবায় বোমাবোঝাই পোশাক পরে হামলার ছক? আতঙ্কের খবরের মাঝেই যা জানাল সৌদি আরব
টার্গেট মক্কা? কাবায় বোমাবোঝাই পোশাক পরে হামলার ছক? আতঙ্কের খবরের মাঝেই যা জানাল সৌদি আরব
Smit Machchhar: ‘হেল্প মি’ যাত্রীদের কাছে সাহায্য চাইছিলেন ভারতীয় পাইলট, বিমানে ভয়াবহ কাণ্ডের নতুন ভিডিয়ো প্রকাশ্যে
‘হেল্প মি’ যাত্রীদের কাছে সাহায্য চাইছিলেন ভারতীয় পাইলট, বিমানে ভয়াবহ কাণ্ডের নতুন ভিডিয়ো প্রকাশ্যে
Asian Games 2026 : চিনের আগ্রাসী বাও-কে কুপোকাত করে এবার সোনা লভলিনার, ভারতীয় মহিলা বক্সার হিসাবে গড়লেন এই কৃতিত্ব...
চিনের আগ্রাসী বাও-কে কুপোকাত করে এবার সোনা লভলিনার, ভারতীয় মহিলা বক্সার হিসাবে গড়লেন এই কৃতিত্ব...
Jantar Mantar Protest : যন্তর মন্তরে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে এই পদক্ষেপ দিল্লি পুলিশের...
যন্তর মন্তরে প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচির আগে এই পদক্ষেপ দিল্লি পুলিশের...

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget