এক্সপ্লোর

Centre on Covid19: পরিচয়পত্রের তালিকায় UDID কার্ড নথিভুক্ত করতে হবে, করোনা টিকাকরণে নয়া নির্দেশিকা কেন্দ্রের

করোনার টিকাকরণে নতুন সিদ্ধান্ত। বিশেষভাবে সক্ষমদের জন্য পরিচয়পত্রের তালিকায় রাখতে হবে ইউনিক ডিসএবিলিটি আইডেনটিফিকেশন (UDID) কার্ড। সোমবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

নিউ দিল্লি : করোনার টিকাকরণে নতুন সিদ্ধান্ত। বিশেষভাবে সক্ষমদের জন্য পরিচয়পত্রের তালিকায় রাখতে হবে ইউনিক ডিসএবিলিটি আইডেনটিফিকেশন (UDID) কার্ড। সোমবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষভাবে সক্ষমদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক চিঠিতে লিখেছে, CoWIN 2.0-এ রেজিস্টারের সময় UDID কার্ড ফটো আইডি হিসাবে যোগ করুক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। চিঠিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশেষভাবে সক্ষমদের UDID কার্ড দেয় ডিপার্টমেন্ট অফ এমপাওয়ারমেন্ট অফ পার্সন্স উইথ ডিসএবিলিটিজ, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট।

এই পরিচয়পত্রে সব কিছুর উল্লেখ আছে। যেমন- নাম, জন্ম সাল, লিঙ্গ, সংশ্লিষ্ট ব্যক্তির ছবি। এই তথ্যগুলি কোভিড টিকাকরণের পরিচয়পত্রে থাকলে যথেষ্ট। এই সংক্রান্ত বিধি খুব শীঘ্রই CoWIN-এ পাওয়া যাবে।

এর পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, করোনার টিকাকরণের সম্ভাব্য পরিচয়পত্র হিসাবে UDID কার্ডের ব্যবহারের বিষয়টি বড় আকারে প্রচার করতে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য উপভোক্তাদের পরিচয়পত্র গ্রাহ্যের তালিকায় রয়েছে সাতটি পরিচয়পত্র। গত ২ মার্চ কোউইন ২.০ গাইডলাইনে তার উল্লেখ করা হয়। এই সিদ্ধান্তের সাথে সাথে, কেন্দ্রীয় সরকার টিকাকরণ কর্মসূচিকে আরও কার্যকর করে তুলতে চাইছে। এদিকে করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ইতিমধ্যেই অনেক রাজ্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেশের বিভিন্ন শ্রেণির উপভোক্তাদের সুবিধার্থে করোনা টিকাকরণের জন্য এই কোউইন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে কেন্দ্রীয় সরকার। এই প্রযুক্তিগত ভিত্তির উপরেই করোনার টিকাকরণ ও তার বিতরণ প্রক্রিয়া দাঁড়িয়ে আছে।   

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতে কোভ্যাকসিন ও কোভিশিল্ড দেওয়া হচ্ছে। টিকার তালিকায় রয়েছে স্পুটনিক ভিও। এই পরিস্থিতিতে আজ প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্যাকসিন হল আমাদের সুরক্ষা কবচ। সারা বিশ্বে যতটা পরিমাণ ভ্যাকসিন দরকার, তুলনায় অনেক কম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। আগে বিদেশ থেকে ভ্যাকসিন আসতে বহু সময় লেগে যেত। আগে পোলিও, স্মল পক্স, হেপাটাইটিস বি ভ্যাকসিন পেতে বহু দেরি হয়েছে। ভারতে আগে ভ্যাকসিনেশন হত মাত্র ৬০ শতাংশের। ১০০ শতাংশ টিকাকরণে ৪০ বছর লেগে যায়।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
CJP Protest : ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
ককরোচ পার্টির আন্দোলনে যোগ দিতে দিল্লি আসা আটকান ! রাজ্যে-রাজ্যে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রকের
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget