এক্সপ্লোর

করোনা: বিদেশি বিমান বন্ধ হোক, ১৫ দিনে একবার আন্তঃরাজ্য ফ্লাইট, মাসে একবার আন্তর্জাতিক উড়ানের পক্ষে সওয়াল মমতার

রেল, বিমান সব চালু করে দিল, তাহলে লকডাউনের অর্থ কী? কেন্দ্রকে আক্রমণ করে প্রশ্ন মুখ্যমন্ত্রীর

কলকাতা: করোনার আবহে ফের বিমান চলাচলের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, লকডাউন চলছে, কিন্তু করোনাও বাড়ছে। তাঁর অভিযোগ, ‘বিদেশি বিমানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। রাজ্য তাহলে কী করে করোনা মোকাবিলা করবে?

মমতার অভিযোগ, কেন্দ্র বলেছিল, যারা বিদেশ থেকে আসবে, তাদের কোয়ারেন্টিনে রাখতে হবে। আমি দেখছি অনেক ফ্লাইট আসছে, কিন্তু আটকানো হচ্ছে না। যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে না। স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে যাচ্ছে না। চেন্নাই থেকে ঘরোয়া ফ্লাইটে এসেছে, ধরেছি আমরা। বিমানের মধ্যে বসে আসছে, সবার সঙ্গে বসছে, এটা তো  গোষ্ঠী সংক্রমণ হয়ে যাবে।

মমতা বলেন, অবিলম্বে বিদেশি বিমান বন্ধ করতে হবে। এ নিয়ে কেন্দ্রকে চিঠি দেবেন মুখ্যসচিব। গোষ্ঠী সংক্রমণ হলে কেউ সামলাতে পারবে না। বাংলা করোনা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু যা চলছে তাতে সংক্রমণ বেড়ে যেতে পারে। তাঁর পরামর্শ, ১৫ দিনে একবার আন্তঃরাজ্য বিমান চলুক। মাসে একবার আন্তর্জাতিক উড়ান চলুক।

প্রসঙ্গত, ডিজিসিএ-র তরফে এদিন জানানো হয়েছে,  আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান পরিষেবা ১৫ জুলাই পর্যন্ত বন্ধই থাকবে।   দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে কিছু বিশেষ বিমান চালাচ্ছে কেন্দ্র। এই প্রেক্ষাপটে ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে,  পরিস্থিতি বিচার করে কয়েকটি রুটে আন্তর্জাতিক উড়ানে ছাড় দিতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অন্যদিকে, করোনা কবলিত বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লা ট্রেন চালানো নিয়ে নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।  বলেন, প্রতিদিন ট্রেন আসছে হটস্পট থেকে আসছে। রেল, প্লেন সব চালু করে দিল, তাহলে লকডাউনের অর্থ কী। করোনাকে হারাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget