এক্সপ্লোর

Fake COVID-19 Report: বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ভুয়ো করোনা রিপোর্ট তৈরির চক্রের দুই পাণ্ডা গ্রেফতার

আরটিপিসিআর টেস্টের খালি ফর্ম, কোভিড পরীক্ষার কিট, কোভিশিল্ডের ব্যবহৃত কন্টেনার, র‍্যাপিড টেস্টের কিট, পিপিই কিট বাজেয়াপ্ত করা হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, সুনীত হালদার, হুগলি ও হাওড়া:  ভুয়ো করোনা রিপোর্ট তৈরির চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল হুগলির চন্দননগর কমিশনারেটের পুলিশ। ধৃতদের একজন হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মী। ভুয়ো করোনা পরীক্ষা কেন্দ্রে অভিযান চালিয়ে আরটিপিসিআর টেস্টের ফাঁকা ফর্ম এবং ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের শিশি উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু হয়েছে। ১৭০০ টাকা ফেললেই চটজলদি  RTPCR টেস্ট! সব দায়িত্ব ক্লিনিকের! একেবারে বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন ক্লিনিকের কর্মী। লালারস পরীক্ষা করে খুব দ্রুত বাড়িতেই পৌঁছে দেওয়া হবে রিপোর্ট! ফেসবুকে এই মর্মে ফাঁদ পেতে করোনা পরীক্ষার নামে সাধারণ মানুষকে প্রতারণার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।

অভিযোগকারী বলেছেন,আমি এবং আমার স্বামী দুজন পজিটিভ হই। টেস্টের জন্য কিট পাচ্ছিলাম না। কিটের জন্য হন্যে হয়ে ঘুরছিলাম। ও আমাদের বাড়িতে আসে। ৩৪০০ টাকা নিয়ে যায়। পরে বুঝতে পারি ভুয়ো। কমপ্লেন করি। যাতে এমন অপরাধ আর না করে।

তদন্তে নেমে অর্ঘ্য চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চক্রবর্তী নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মহামারী আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত অর্ঘ্য চট্টোপাধ্যায়  হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মী। এবিষয়ে হাওড়া পুরকর্তৃপক্ষের বক্তব্য, কোনও রকম অন্যায় বরদাস্ত করবেন না তাঁরা।

করোনার মারণ-তরঙ্গে অসহায় মানুষ। দুর্বার গতিতে ছুটছে সংক্রমণের রথ। সব হাসপাতাল, ক্লিনিক যখন উপচে পড়ছে, তখন করোনা পরীক্ষা করাতে গিয়ে হিমসিম খাচ্ছেন সবাই। সেই অসহয়তার সুযোগ কাজে লাগিয়ে মুনাফা লোটার ফাঁদ পেতে বসেছে কিছু চক্র। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফে

প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অর্ঘ্য ও প্রসেনজিতের ভুয়ো করোনা পরীক্ষা কেন্দ্র থেকে আরটিপিসিআইপরীক্ষার ফাঁকা ফর্ম, র‍্যাপিড কোভিড টেস্টিং কিট, ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের শিশি, পিপিই কিট, এবং সিরিঞ্জ উদ্ধার হয়েছে।

আর তা থেকেই উঠছে একাধিক প্রশ্ন। আরটিপিসিআই পরীক্ষার ফাঁকা ফর্ম জালিয়াত চক্রের হাতে এল কীভাবে?প্রতারকরা কী র‍্যাপিড কোভিড টেস্ট করেই তা আরটিপিসিআর বলে চালাচ্ছিল?ব্যবহৃত কোভিশিল্ড ভ্যাকসিনের কন্টেনারই বা কীভাবে বাইরে এল?

রাজ্যের একাধিক জায়গা থেকে ইতিমধ্যেই করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ সামনে এসেছে। পজিটিভ রোগীকে নেগেটিভ ঘোষণার মতো ভুলভাল রিপোর্টও সামনে আসছে। এই পরিস্থিতিতে বারবার আইসিএমআর অনুমোদিত সংস্থায় সরাসরি যোগাযোগ করে করোনা পরীক্ষার পরামর্শ দেওয়া হচ্ছে। হুগলির করোনা প্রতারণা চক্রে আর কারা জড়িত তার সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget