এক্সপ্লোর

Centre on Covid19: RT-PCR বঞ্চিত এলাকায় কোভিড শনাক্তকরণে X-Ray Setu আনল সরকার, ব্যবহার হোয়াটসঅ্যাপে

করোনা পরীক্ষায় নতুন পদক্ষেপ। X-Ray Setu লঞ্চ করল সরকার। যা WhatsApp-এর মাধ্যমে ব্যবহার করা যাবে।

নিউ দিল্লি : করোনা পরীক্ষায় নতুন পদক্ষেপ। X-Ray Setu লঞ্চ করল সরকার। যা WhatsApp-এর মাধ্যমে ব্যবহার করা যাবে। এর সাথে ছোট শহরে যেখানে করোনা শনাক্তকরণে RT-PCR বা CT Scan-এর সুবিধা সহজলভ্য নয়, সেখানকার ১০ হাজার চিকিৎসককে জোড়ার পরিকল্পনা করছে সরকার। এর ফলে গ্রামীণ এলাকার চিকিৎসকরা যাঁরা কোভিড শনাক্তকরণের সরঞ্জাম জোগাড়ে বেগ পান, তাঁদের কাছে এই X-Ray Setu গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। একাজে আর্টপার্ক ও নিরাময় নামে নন-প্রফিট অর্গানাইজেশন-এর সাথে গাঁটছড়া বেঁধেছে সরকার।

ওয়েবসাইটে বলা হয়েছে, X-Ray Setu হল Chest Xray-র ব্যাখ্যা। যা চিকিৎসকরা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে জানতে পারবেন। গত ১০ মাস ধরে গবেষণা করে এর ডিজাইন করেছেন ARTPARK, নিরাময় হেল্ফ ও ইন্ডিয়ান ইন্সিটিউট অফ সায়েন্স এর গবেষকরা। ব্যস্ত চিকিৎসকরা সহজে এবং দ্রুত  Xraysetu ব্যবহার করতে পারবেন। আমরা বিশ্বাস করি যে, আগামীদিনে ভারতে স্বাস্থ্যক্ষেত্রে এটা মডেলে পরিণত হতে পারে।

আর্টওয়ার্কের CEO উমাকান্ত সোনি সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, স্টার্টআপ নিরাময় এবং IISC-র সহযোগিতায় X-Ray Setu তৈরি করা হয়েছে। AI সিস্টেমের মাধ্যমে X-Ray ব্যবহার করে কোভিড শনাক্ত করা যাবে। XraySetu-তে প্রশিক্ষিত এমন ১০ হাজর চিকিৎসকের মধ্যে আগামী ১৫ দিনে মজবুত নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছি আমরা। যাতে করে তৃতীয় ঢেউ এলে গ্রামীণ এলাকার চিকিৎসকদের কাছে সমাধান থাকে।

কীভাবে X-Ray Setu পরিচালনা করা যাবে ?

- চিকিৎসকদের এই ওয়েবসাইটে- www.xraysetu.com ঢুকতে হবে। বেটা ভার্সনে এটি রয়েছে।
- ওয়েবসাইটে ঢোকার পর ‘Try the Free X-Ray Setu Beta’ বাটন পাবেন।
-এই বাটনে ক্লিক করলেই আপনি X-Ray setu-র হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোয় ঢুকে পড়বেন।
-সেখানে রোগীর এক্স-রে-র ছবি পাঠাতে পারেন। কয়েক মিনিটের মধ্যেই দুই পাতার ডায়াগনস্টিক পেয়ে যাবেন। সেই অনুযায়ী পরামর্শ দেবেন চিকিৎসক।

গ্রামীণ এলাকায় এই টুল চিকিৎসক ও রেডিওলজিস্টদের কাজে আসবে। XraySetu ব্যবহার করে গ্রামীণ এলাকার একজন চিকিৎসক মিনিটের মধ্যে chest XRay-র ব্যাখ্যা পেয়ে যাবেন। 

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget