এক্সপ্লোর

Uttar Pradesh Vaccine Update: আজব কাণ্ড যোগী রাজ্যে! ৫ মিনিটের ব্যবধানে পরপর দুটি করোনা টিকা পেলেন একই ব্যক্তি

অভিযোগ নার্সরা নিজেদের মধ্যে কথা বলায় এতটাই ব্যস্ত ছিলেন যে, একই ব্যক্তিতে ৫ মিনিটের ব্যবধানে দু-বার টিকা দিয়ে দেন।  

উত্তরপ্রদেশ: মাঝে মাত্র ৫ মিনিটের ব্যবধান, পরপর কোভিড ভ্যাকসিনের দুটো ডোজ পেলেন ব্যক্তি। উত্তরপ্রদেশের ললিতপুর জেলার ঘটনা। রাভরপুরার একটি টিকাকরণ কেন্দ্রের এই ঘটনায় কার্যত হতবাক সকলেই। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, গত বুধবার এই টিকাকেন্দ্রে গিয়েছিলেন ব্যক্তি। অভিযোগ নার্সরা নিজেদের মধ্যে কথা বলায় এতটাই ব্যস্ত ছিলেন যে, একই ব্যক্তিতে ৫ মিনিটের ব্যবধানে করোনার দুটি টিকাই দিয়ে দেন তাঁরা। 

অভিযোগকারী ব্যক্তি জানিয়েছেন, তিনি জানতেনই না যে ওই সময়ের ব্যবধানে তাঁকে পরপর দুটি টিকা দেওয়া হবে। ব্যক্তির কথায়, টিকা নিয়ে বাড়ি ফেরা মাত্রই অস্বস্তি শুরু হয় তাঁর। শরীরে অস্থিরতা শুরু হয়। এরপরেই পরিবারের সদস্যদের বিষয়টি জানান তিনি। 

এরপরে মুখ্য স্বাস্থ্য অফিসারের (সিএমও) কাছে যান ওই ব্যক্তি এবং একই অভিযোগ করেন। ঘটনা জানার পর চিকিৎসার জন্য তাঁকে জরুরি বিভাগে পাঠানো হয়। পাশাপাশি গোটা বিষয়টি জেলা কর্মকর্তাকেও জানানো হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই সিএমও বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন  যে, টিকার দুটি ডোজ কোনও ক্ষতি করবে না।

উল্লেখ্য়, আজ থেকে উত্তরপ্রদেশে প্রত্যাহার করা হচ্ছে কোভিড লকডাউন। আপাতত সব জেলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬০০-র নীচে নামার পরই, লকডাউন প্রত্যাহার করার ঘোষণা করে যোগ আদিত্যনাথ প্রশাসন। গতকাল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্য প্রশাসনের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই রাজ্যজুড়ে কারফিউ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আজ থেকে লখনউ থেকে শুরু করে মেরঠ, শাহারানপুর ও গোরক্ষপুর থেকে কারফিউ উঠে যাচ্ছে। এর আগে, ৭২টি জেলা থেকে আগেই প্রত্যাহার করা হয়েছিল লকডাউন। 
তবে, প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাত্রিকালীন নিষেধাজ্ঞা এখনই তোলা হচ্ছে না। অর্থাৎ, সন্ধ্যে ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

প্রায় ৫০-৬০ দিন পর খুলল দোকানপাট। এক দোকানদার বললেন, এতদিন খোলা হয়নি। দোকানঘর ইঁদুরের আঁতুরঘর হয়ে উঠেছে। এখন সাফাই করতে হচ্ছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, নয়ডা ও গাজিয়াবাদে সকল বাজার, শিল্পপ্রতিষ্ঠান, পরিবহণ, দফতর যাবতীয় কোভিড প্রোটোকল অনুযায়ী চালু করা যাবে। শপিং মল, জিম, সিনেমা হল, স্পা, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খুচরো দোকান সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Yogi Govt Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget