এক্সপ্লোর

রাস্তায় হাঁচি, থুতু, করোনা-আতঙ্কের মধ্যে মহারাষ্ট্রে মার!

মহারাষ্ট্রেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৪৫ জন। ফলে সেখানে মুহূর্তের উত্তেজনায় ঘটে যাচ্ছে কিছু অবাঞ্ছিত ঘটনাও।

নয়াদিল্লি: হাঁচি, কাশি, জ্বর-এগুলি করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ বলে ধরা হচ্ছে। এমন উপসর্গ নিয়ে কোয়ারেন্টাইন, আইসোলেশন সেন্টারে পাঠানো হচ্ছে লোকজনকে। প্রকাশ্যে সংক্রমণের সংস্পর্শ এড়াতে মাস্ক পরে বাইরে বেরচ্ছেন লোকজন। চারদিকে আতঙ্ক, আশঙ্কার আবহ। তার মধ্যেই মহারাষ্ট্রের কোলাপুরে প্রকাশ্যে হাঁচি দিয়ে, থুতু ফেলে মার খেলেন একজন। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় উঠেছে। মহারাষ্ট্রেই দেশের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ৪৫ জন। ফলে সেখানে মুহূর্তের উত্তেজনায় ঘটে যাচ্ছে কিছু অবাঞ্ছিত ঘটনাও। প্রসাদ দিলে নামে কোলাপুরের গুজরি এলাকার এক বাসিন্দা রাস্তায় টু-হুইলারে চেপে পরিবারের লোকজনকে নিয়ে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, পাশ দিয়ে টু-হুইলারে যেতে যেতে মুখ না ঢেকেই এক ব্যক্তি হাঁচি দিতে থাকেন। প্রসাদের পরিবারের সদস্যরা তাঁকে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে সরকারি অ্যাডভাইজরির কথা মনে করিয়ে সাবধানতা অবলম্বন করে মাস্ক পরে বাইরে বেরতে বলেন। বলেন, ডাক্তাররা যেভাবে বলছেন, সেভাবে চলুন। প্রসাদের দাবি, লোকটি সেকথায় কান না দিয়ে তর্ক জুড়ে দেন, এমনকি কথাকাটাকাটির মধ্যে তাঁর গায়ে থুতু ফেলেন, তাঁর স্ত্রীকেও খারাপ কথা বলেন। সিসিটিভি ফুটেজ অনুসারে, এরপরই দুপক্ষের হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে হাজির হয়ে আশপাশের কিছু লোকজনও লোকটিকে মারধর করে। ঘটনার ব্যাপারে কোনও অভিযোগ দায়ের হয়নি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ট্যুইট করে হাঁচি দেওয়া ব্যক্তিরই নিন্দা করে বলেছেন, যারা নিয়ম ভেঙে নিজেদের পাশাপাশি পাশের প্রতিটি মানুষকেও বিপদে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত মহারাষ্ট্র পুলিশের। করোনা সংক্রমণ ছড়ানোর অভিযোগে এমন হিংসা নতুন নয়। গত ১৬ মার্চ ইজরায়েলের তিবেরিস শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ইহুদিকে চিনা নাগরিক বলে ভুল করে ধরে নিয়ে ‘করোনা করোনা’, ‘চিনা’ বলে ডেকে মারধর করে দুজন।

সেরা শিরোনাম

Delhi Protest : কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
কাল CJP-র প্রতিবাদ, নয়ডা-দিল্লি সীমান্তে বিশাল নিরাপত্তা ; মোতায়েন BSF-ও
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Supreme Court: 'মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়', ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো'তে দিল্লিতে ট্রেন বাতিল ইস্যুতে সুপ্রিম-বার্তা
'মাছি মারতে হাতুড়ি ব্যবহার নয়', ককরোচ পার্টির 'যন্তরমন্তর চলো'তে দিল্লিতে ট্রেন বাতিল ইস্যুতে সুপ্রিম-বার্তা
Chirag Paswan : 'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'
'এদের থামানো অসম্ভব', ককরোচ জনতা পার্টির কর্মসূচির আগে বলছেন খোদ কেন্দ্রীয়মন্ত্রীই; 'কতগুলি ট্রেন থামানো সম্ভব ?'

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget