এক্সপ্লোর

Wuhan Lab : করোনার উৎস-সন্ধানে উহানের ল্যাবে দ্বিতীয়বার পরিদর্শনে যেতে চায় WHO, আবেদন খারিজ চিনের

উহানের ল্যাব থেকেই কি করোনা ভাইরাস ছড়িয়েছে ? এব্যাপারে নিশ্চিত হতে দ্বিতীয় দফায় সেখানে পরিদর্শনের পরিকল্পনা করেছিল WHO। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই ইচ্ছায় সম্মতি দিল না চিন।

উহান (চিন) : উহানের ল্যাব থেকেই কি করোনা ভাইরাস ছড়িয়েছে ? এব্যাপারে নিশ্চিত হতে দ্বিতীয় দফায় সেখানে পরিদর্শনের পরিকল্পনা করেছিল WHO। কিন্তু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই ইচ্ছায় সম্মতি দিল না চিন। WHO-এর পরিকল্পনা খারিজ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ভাইরাস প্রথমে উহানে এবং সেখান থেকে পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার অভিযোগ উঠলেও চিন সেই রিপোর্ট খারিজ করে দিয়েছে।

ন্যাশনাল হেল্থ কমিশনের ভাইস মিনিস্টার জেং ইসিন এক সাংবাদি বৈঠকে বলেন, কোভিডের উৎস সন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় দফায় পরিদর্শনের যে পরিকল্পনা তা মানবে না চিন। WHO-এর পরিকল্পনা বিজ্ঞানকে অসম্মান করে বলেও অভিযোগ তোলেন তিনি।

উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চিন যেভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করেছে তার প্রশংসা করেছিলেন WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাস। পরে সেই তিনিই চিনকে প্রয়োজনীয় নথি দেওয়ার ব্যাপারে স্বচ্ছ থাকার কথা বলেন। তিনি বলেছিলেন, অতিমারির প্রথম দিকে আমরা যে নথি চেয়েছিলাম তা প্রদানের বিষয়ে চিনকে স্বচ্ছ, খোলামেলা এবং সহযোগী থাকতে অনুরোধ করছি। অন্তত তাঁদের জন্য যাঁরা এই ভাইরাসে ভুগেছেন বা এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

যদিও জেঙ্গ বলেন, চিন এবছরেই WHO-এর বিশেষজ্ঞরা যেখানে যেখানে যেতে চেয়েছেন বা যাঁদের সঙ্গে দেখা করতে চেয়েছেন তাঁদের সকলের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চিনের যৌথ সেই পর্যবেক্ষণই সমস্ত প্রশ্নের জবাব। 

এর পাশাপাশি জিঙ্গ করোনা ছড়িয়ে পড়ার আগে উহানের ল্যাবের তিন কর্মীর অসুস্থ হয়ে পড়া নিয়ে আমেরিকা যে অভিযোগ তুলেছেন তা অস্বীকার করেছেন। 

২০১৯ সালের শেষের দিকে বিশ্বের মধ্যে প্রথম চিনে করোনার হদিশ পাওয়া যায়। এরপর তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আমেরিকা সহ বিশ্বের ক্ষমতাশালী দেশগুলি চিনের দিকে আঙুল তুলতে শুরু করে। উহান ল্যাব থেকে তা ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। যদিও চিন বলছে, উহানে ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। কিন্তু কোথা থেকে এবং কীভাবে উৎপত্তি হয়েছে তা জানা আবশ্যিক নয়। 

এদিকে সম্প্রতি উহানের ল্যাবে কাজ করার সময় কোভিড-১৯ আক্রান্ত বাদুড়ের কামড়ানোর কথা কার্যত স্বীকার করে নেন চিনের এক বিজ্ঞানী। প্রায় দু'বছর আগে বানানো একটি ভিডিওতে তিনি এই কথা জানান। সেই সময় সারা বিশ্ব তো নয়ই, চিনেও ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েনি।

ভিডিওতে দেখা যায়, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানী জীবিত ভাইরাস নিয়ে কাজ করছেন। অথচ, হাতে গ্লাভস বা মুখে মাস্ক কোনওটাই নেই। পিপিই পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়মবিধি আছে তা লঙ্ঘন করে এই কাজ করেন তিনি। যা নিয়ে শোরগোল পড়ে যায়। অনেকেই বলেন, সংশ্লিষ্ট বিজ্ঞানীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
News Live Updates: এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget