এক্সপ্লোর

Viral News: 'কোভিড ১৯ মানুষের তৈরি', দাবি বিজ্ঞানীর, নিশানায় বড়সড় নাম

Covid 19: উহানের ল্যাবেই কাজ করতেন ওই বিজ্ঞানী। সেখান থেকেই ভাইরাস ছড়িয়েছে বলে তাঁর দাবি। কিন্তু টাকার জোগান দিয়েছিল কারা?

নয়াদিল্লি: প্রায় দুই বছর। গোটা বিশ্বকে কাঁপিয়েছে কোভিড সংক্রমণের ভয়। একের পর এক ভ্যারিয়েন্টের আক্রমণ। এক ঢেউ যেতে না যেতেই ফের আরও এক কোভিড ঢেউ আছড়ে পড়েছে। নানা দেশে অসংখ্যা মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন অসংখ্যা মানুষ। প্রথম চিনের উহানে খোঁজ মেলে এই সংক্রমণের। তারপর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। প্রথম থেকেই একটি অংশ থেকে দাবি করা হয়েছিল, কোভিড ভাইরাসের যা চরিত্র দেখা গিয়েছে, তাতে এই ভাইরাসটি প্রাকৃতিক ভাবে আসেনি বলে দাবি করেছেন বিজ্ঞানীদের একাংশ। শুধু তাই নয়, চিনেই কোনও ল্যাবে তৈরি করা হয়েছে এই ভাইরাস, দাবি করা হয়েছিল এমনটাই। গোড়া থেকেই এই দাবি নস্যাৎ করে এসেছে চিন। যদিও এই দাবির প্রতিই অনড় থেকে গিয়েছিল একটি বড় অংশ। আবার কোনও কোনও বিজ্ঞানী দাবি করেছিলেন, ল্যাবে ভাইরাস তৈরি করা যায় না। ফলে কোভিড ভাইরাস মনুষ্যসৃষ্ট হওয়ার কারণ দেখছিলেন না তাঁরা। এখন যখন বিশ্বে কোভিডের দাপট মোটামুটি কমে এসেছে। কোভিড-পূরবর্তী অবস্থায় ফিরে এসেছে সারা বিশ্বের জনজীবন-অর্থনীতি। তখনই ফের সামনে এল কোভিড-ভাইরাসের উৎসের বিতর্ক।

আমেরিকার এক বিজ্ঞানী, যিনি চিনের উহানের গবেষণাগারে কর্মরত ছিলেন, তাঁরই লেখা একটি বই নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। কারণ সেখানে ওই বিজ্ঞানী দাবি করেছেন যে কোভিড মানুষের তৈরি ভাইরাস। যা কোনওভাবে গবেষণাগার থেকে বাইরে বেরিয়ে পড়েছিল।   

চিনের সরকারি প্রতিষ্ঠান উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি (Wuhan Institute of Virology) থেকে কোনওভাবে বাইরে বেরিয়ে পড়েছিল কোভিড ভাইরাস। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদপত্র দি সান-কে দেওয়া গবেষক অ্যান্ড্রু হাফ (Andrew Huff) -এর একটি মন্তব্যকে উদ্ধৃত করে এই খবর করা হয়েছে। মহামারি বিশেষজ্ঞ অ্যান্ড্রু হাফ তাঁর নতুন বই 'The Truth About Wuhan'-এ দাবি করেছেন যে এই ঘটনার পিছনে মার্কিন সরকারের তহবিলও দায়ী।

কী করতেন হাফ?
নিউ ইয়র্কের পোস্টের প্রতিবেদন অনুযায়ী হাফ ইকোহেল্থ অ্যালায়েন্স (EcoHealth Alliance) নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। সেটি নিউ ইয়র্কের একটি সংস্থা যেটি সংক্রমক রোগ নিয়ে কাজ করে। হাফ তাঁর বইয়ে দাবি করেছেন যে চিনে অপর্যাপ্ত নিরাপত্তা নিয়েই ভাইরাস নিয়ে কাজ চলছিল। যার ফলে গবেষণাগার থেকে কোনওভাবে বাইরে বেরিয়ে গিয়েছে এই ভাইরাস। কোভিড ১৯-এর সংক্রমণের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল উহানের ওই গবেষণাগার। যদিও চিন সরকার এবং সেই গবেষণাগারের গবেষকরা দাবি করেছেন, কোভিড ১৯ ভাইরাস সেখানে তৈরি করা হয়নি। হাফ তাঁর বইয়ে দাবি করেছেন বায়োসেফটি, বায়োসিকিউরিটি এবং নিরাপত্তা সংক্রান্ত আরও যা যা প্রয়োজন, বিদেশের গবেষণাগারগুলিতে তা ঠিকমতো মানা হয় না। যার ফলেই উহানের ল্যাব থেকে এই বিপদ ঘটেছে।  

চিনের সঙ্গে কাদের যোগ? 
এক দশকেরও বেশি সময় ধরে হাফের সংস্থা বাদুড়ের কোভিড ভাইরাস নিয়ে নানা ধরনের গবেষণা করে আসছে। এই কাজের জন্য National Institutes of Health (NIH) থেকে অর্থও পেত ওই সংস্থা। আবার এই কাজের জন্য ওই সংস্থার সঙ্গে চিনের উহান ল্যাবের সঙ্গে ভালরকম যোগাযোগ ছিল। বায়োমেডিক্যাল সংক্রান্ত বিভিন্ন গবেষণা, জনস্বাস্থ্য গবেষণার জন্য এই NIH-ই আমেরিকার সরকারের প্রধান এজেন্সি।

ভয়ঙ্কর অভিযোগ:
২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইকোহেল্থ অ্যালায়েন্স (EcoHealth Alliance)-এ কাজ করেছেন অ্যান্ড্রু হাফ। তাঁর দাবি, ওই সংস্থা উহান ল্যাবকে একটি বিষয়ে সাহায্য করত। কী সেই কাজ? বাদুড়কে যে করোনা ভাইরাস আক্রমণ করে, সেটি অন্য কোনও প্রজাতিকে যাতে আক্রমণ করতে পারে তার জন্য ওই ভাইরাসকে তৈরি করা। ভাইরাসটিকে সেভাবে সক্ষম করার জন্য কী ভাবে কাজ করতে হবে সেটা নিয়েই কাজ চলত। হাফের দাবি, চিন প্রথম থেকেই জানত এটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড এজেন্ট। পাশাপাশি আমেরিকার দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, 'চিনের হাতে এই বিপজ্জনক বায়োটেকনোজি তুলে দেওয়ার পিছনে মার্কিন সরকার দোষী।' নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, The Sun-কে হাফ বলেছেন, 'আমি যা দেখেছি তাতে আমি ভীত। আমরা জৈব অস্ত্রের কারিগরি ক্ষমতা তুলে দিয়েছি ওদের হাতে।'

আরও পড়ুন: মেজাজই আলাদা! বরের সঙ্গে বাইকে চড়ে বিয়ের আসরে প্রবেশ পোষ্যের, ভাইরাল ভিডিও
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
PM Narendra Modi : 'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
'আমার ১৫ বছর বয়স, ভুল করেছি, ক্ষমা করুন', ভিডিও করে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন কিশোরী
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget