এক্সপ্লোর

Covid human dimension series : ৩৩ বছর পর দেখা, জেলবন্দি বাবা-মেয়েকে মেলাল করোনা !

এক ভাইরাসের জেরে স্বজনহারা হচ্ছে লাখো পরিবার। করোনার নাম শুনলেই আঁতকে উঠছে দেশ। সেখানে কোভিড ভাইরাসের কারণে মিলে গেল হারানো পরিবার। ৩৩ বছর পর জেলবন্দি বাবাকে দেখতে পেল মেয়ে।

তিরুঅনন্তপুরম: এক ভাইরাসের জেরে স্বজনহারা হচ্ছে লাখো পরিবার। করোনার নাম শুনলেই আঁতকে উঠছে দেশ। সেখানে কোভিড ভাইরাসের কারণে মিলে গেল হারানো পরিবার। ৩৩ বছর পর জেলবন্দি বাবাকে দেখতে পেল মেয়ে।

জন্মের পর থেকেই তাঁর সান্নিধ্য পায়নি মেয়ে। ইতিউতি আত্মীয়দের মুখে শুনেছে একটা নাম। ছোট থাকতে বুঝতে পারেনি সেই তাঁর বাবা। বোধ-বুদ্ধি হতেই মেয়ে জানতে পারে, খুনের অপরাধে জেলবন্দি রয়েছেন বাবা। সেই থেকেই বাবার সঙ্গে সাক্ষাতের আকুতি। সম্প্রতি কোভিডের কারণে জেলবন্দিদের প্যারোলে মুক্তি দিচ্ছে সরকার। কেরলেও যার ব্যতিক্রম হয়নি। করোনার কারণে ৩৩ বছর পর জেলবন্দি বাবার সঙ্গে দেখা করতে পারল মেয়ে। 

আর অজিতা জানিয়েছেন, ১৯৮৮ সালে জন্মাবার সময় গোপন স্থানে লুকিয়ে ছিলেন বাবা। কিছু মাস পরই খুনের অপরাধে গ্রেফতার হন তিনি। চার বার জেল থেকে পালানোর চেষ্টা করেন বছর ৬৫-র শিবাজি। কিন্তু প্রতিবারই চেষ্টা বিফলে যায়। গারদের ওপারে চলে যেতে হয় তাঁকে। গত বারই কোভিডের সময় জেলবন্দিদের প্যারোলে মুক্তির সুযোগ দেওয়া হয়েছিল। সেবারও আশায় বুক বেঁধেছিলেন অজিতা। কিন্তু শেষমেশ তাঁর বাবাকে জেল থেকে ছাড়া হয়নি।

সংবাদ সংস্থা আইএএনএসকে সিপিআইএম কর্মী অজিতা বলেন, ''আমার বাবার সঙ্গে আলাপ্পুঝায় স্থানীয় কংগ্রেস কর্মীর বচসা হয়েছিল। সেই সময় দুজনের সংঘর্ষে কংগ্রেস কর্মী গুরুতর আহত হন। পরে ১৯৮৫ সালে ফের দু-জনের হাতাহাতি হয়। যাতে কংগ্রেস কর্মীর মৃত্যু ঘটে। এলাকা ছেড়ে পালিয়ে যান বাবা। সেই সময় নিরুদ্দেশ হয়ে যান তিনি। পরে গোপনে মাকে বিয়ে করেন। ১৯৮৮ সালে খুনের অপরাধে বাবাকে গ্রেফতার করে পুলিশ। আমি তখন মায়ের কোলে, সবে এক মাস।''

তবে এখানেই থমকে যায়নি জীবনের পথ চলা। আরও কিছু বাকি ছিল অজিতার জীবনে। বাবার জেলযাত্রার এক বছরের মধ্যেই আত্মহত্যা করেন মা। দাদুর বাড়িতে বেড়ে ওঠেন তিনি। পরে আত্মীয়দের কাছে জানতে পারেন, বাবা বেঁচে আছেন। অজিতা জানান, জেলবন্দিদের অনুষ্ঠান টিভিতে দেখেই প্রথমে বাবার সঙ্গে দেখা করার ইচ্ছে জাগে তাঁর। সেই অনুযায়ী পলক্কারে সিপিআইএম নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। সাহায্যের জন্য এগিয়ে আসেন তাঁরা। 

যদিও অজিতার অভিযোগ, তাঁর ও শিবাজির সাক্ষাতে বাধা হয়ে দাঁড়ান প্রয়াত কংগ্রেস কর্মীর ছেলে। ঘটনাচক্রে যিনি এখন পুলিশে কর্মরত। বর্তমানে তিন সন্তানের মা অজিতা। স্বামী কোঝিকোড়ে একটা ফুড ইউনিটে কাজ করেন। সম্প্রতি শীর্ষ আদালত জেলবন্দিদের প্যারোলে মুক্তির কথা বলতেই পলক্করে ছুট লাগান তিনি। রাতেই ট্রেন ধরে বাবাকে নিয়ে আসেন বাড়িতে। তিন সন্তানের সঙ্গে বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা অজিতা।

নিয়ম অনুসারে এখন তিন মাসের প্যারোল দেওয়া হচ্ছে জেলবন্দিদের। এক-একটা দিন শেষ হতেই আনন্দের মাঝে দুঃস্বপ্ন গ্রাস করছে অজিতাকে। সময় এলেই ফের বাবাকে চলে যেতে হবে জেলে। ভাবতেই চোখ ভরে উঠছে জলে। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget