এক্সপ্লোর

Covid-19 Spike: এক নয়, একাধিকবার চরিত্রবদল, আবারও করোনার প্রকোপ, নেপথ্য কারণ কী? মাস্ক পরার দিন কি ফিরল?

COVID and Mask Rules: করোনার নয়া রূপ JN.1-কে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নয়াদিল্লি: বিভীষিকায় ইতি পড়েছে বলে ধরে নিয়েছিলেন সকলে। ফের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া হয়েছিল। কিন্তু মাঝে কিছুটা বিরতি নিয়ে আবারও রক্তচক্ষু দেখাতে শুরু করেছে নোভেল করোনাভাইরাস। চরিত্রবদলে নয়া রূপে হাজির হয়েছে সে, যাতে নতুন করে ফের উদ্বেগ বেড়েছে। শুধু সংক্রমণই ছড়াচ্ছে না, নতুন করে একডজনের বেশি প্রাণহানিও ঘটাচ্ছে। কিন্তু এতদিনের ব্যবধানে আবারও করোনার এই বাড়বাড়ন্ত কেন? আবারও কি মাস্ক পরার দিন ফিরতে চলেছে (COVID and Mask Rules)? এ নিয়ে মতামত জানালেন বিশেষজ্ঞরা। (Covid-19 Spike)

করোনার নয়া রূপ JN.1-কে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার এই নয়া রূপ কতটা বিপজ্জনক, এখনও পর্যন্ত সম্যক ধারণা গড়ে ওঠেনি সেই নিয়ে। কিন্তু নতুন রূপে করোনার এই প্রত্যাবর্ত   নে অশনি সঙ্কেত দেখছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সর্দি-কাশি হলেও আর হেলাফেলা করা যাবে না। শুধু সাময়িক অসুস্থতাই নয়, শরীরে করোনার দীর্ঘমেয়াদি প্রভাব দেখে যাচ্ছে বলে মত তাঁদের। এ ব্যাপারে WHO-র প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন জানিয়েছেন, কেরলের কোচির হাসপাতালে এই মুহূর্তে নিউমোনিয়া আক্রান্ত যত রোগী ভর্তি রয়েছেন, তাঁদের ৩০ শতাংশই করোনা পজিটিভ।

আবারও বাড়বাড়ন্ত কেন?

সৌম্যা জানিয়েছেন, গোড়া থেকেই করোনার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে সতর্ক করে আসছিলেন তাঁরা। JN.1 ওমিক্রনেরই পরিবর্তিত রূপ। ওমিক্রন সেই নিরিখে প্রাণঘাতী ছিল না। JN.1 ওমিক্রনের মতো হলে ঠিক আছে, আর যদি তা না হয়, তাহলে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। এমনিতে কোনও ভাইরাস চরিত্রবদল করলে গোড়ার দিকে তার প্রভাব হয় মারাত্মক। দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। অ্যান্টিবায়োটিকও সেভাবে কাবু করতে পারে না তাকে। JN.1-ও একই ভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ছেন, নিউমোনিয়াও থাবা বসাচ্ছে শরীরে। করোনার দীর্ঘমেয়াদি প্রভাবও এর নেপথ্যে কাজ করছে বলে মত সৌম্যার।

আরও পড়ুন: Corona Update : ফের করোনার চোখরাঙানি ! গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০০-র বেশি, সতর্কবার্তা কেন্দ্রের

একাধিক বার করোনায় আক্রান্ত হয়েছেন যাঁরা, তাঁদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের ক্ষেত্রে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবিটিস, ডেমেনশিয়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনই, অবসাদগ্রস্ত হয়ে পড়া, ক্লান্তি, পেশির যন্ত্রণাও দেখা দিতে পারে। আগের মতো কার্যক্ষমতাও না থাকতে পারে। তাই করোনার নয়া রূপকে মোটেই হালকা ভাবে দেখা উচিত নয় বলে মত সৌম্যার। টিকাকরণের ফলে অতিমারি পরিস্থিতি ঠেকানো গেলেও, আগামী দিনে সংক্রমণ সার্বিক আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

মাস্ক পরা কি প্রয়োজন?

আরও একটি বিষয় বিশেষজ্ঞদের ভাবিয়ে তুলেছে, তা হল, ওমিক্রন চরিত্র বদলে সরাসরি JN.1 রূপ ধারণ করেনি। বরং বেশ কয়েক ধাপে চরিত্রবদল হয়েছে। তাই এক্ষেত্রে কোনও ঝুঁকি নেওয়া ঠিক হবে না বলে মত বিশেষজ্ঞদের। তাই ভিড়ের মধ্যে মাস্ক পরার অভ্যাস ফিরিয়ে আনার পরামর্শ দিচ্ছেন তাঁরা। এক গাড়িতে অনেকে থাকলে, জানলা খুলে রাখা এবং মাস্ক পরা উচিত বলেও মত তাঁদের। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, একটুতেই অসুস্থ হয়ে পড়েন, তাঁদের বিশেষ করে সতর্ক থাকতে বলা হচ্ছে।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
Coochbehar News: '৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
'৮ দিন ধরে রোগীকে কষ্ট দিচ্ছে, চিকিৎসা শুরু না হলে এখান থেকে নড়ব না', হুঁশিয়ারি বিজেপি নেত্রীর
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget