এক্সপ্লোর

Corona BF.7 Variant : BF.7 আতঙ্কের আবহেই চিন-ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত আগ্রায় !

Covid Positive : দেশে ফেরার পর করোনা ভাইরাস পরীক্ষা করান একটি বেসরকারি ল্যাবে

নিউ দিল্লি : চিন থেকে ফিরে আসা এক ব্যক্তি করোনায় আক্রান্ত। ৪০ বছরের ওই ব্যক্তি আগ্রার তাজনগরীর বাসিন্দা। গত ২৩ ডিসেম্বর চিন থেকে আগ্রার সাহাগঞ্জে ফিরে আসেন তিনি। দেশে ফেরার পর করোনা ভাইরাস (Corona Virus) পরীক্ষা করান একটি বেসরকারি ল্যাবে। আজ স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, রেজাল্ট পজিটিভ এসেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির বাড়িতে Rapid Response-এর দল মোতায়েন করা হয়। 

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে আগ্রার চিফ মেডিক্যাল অফিসার অরুণ শ্রীবাস্তব জানান, অনেকেই বছরের শেষ দিকে ব্যবসার কারণে ভ্রমণ করেন। এইসব মানুষ ফিরে এলে তাঁদের মনিটর করা হবে। 

এদিকে সংক্রমিত ব্যক্তির বাড়ি সিল করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর সংস্পর্শে কেউ এসেছিলেন কি না le খতিয়ে দেখা হচ্ছে। ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছ। সংক্রমিত ব্যক্তির চিকিৎসা চলছে।

চিনে আতঙ্ক (Panic in China) ধরিয়েছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট (Covid New Variant) BF.7। কিন্তু, ভারতও কি একই রকম সমস্যায় পড়তে পারে ? এই প্রশ্নই কার্যত এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয়দের মনে। এব্যাপারে এবার আশ্বস্ত করলেন CSIR-সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির এক ঊর্ধ্বতন আধিকারিক। তাঁর মতে,  BF.7 ভ্যারিয়েন্টের চিনে যে গুরুতর অবস্থা হয়েছে তা ভারতে হবে না। কারণ, ভারতীয়রা ইতিমধ্যেই হার্ড ইমিউনিটি গড়ে ফেলেছে। 

তবে, কোভিড বিধি মেনে চলার উপর জোর দিয়েছেন CCMB-র অধিকর্তা বিনয় কে নন্দীকুরি। তিনি বলছেন, যে কোনও রকম রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এই ভ্যারিয়েন্টগুলির। এমনকী যাঁরা টিকা নিয়েছেন, তাঁদেরও সংক্রমিত করার ক্ষমতা রয়েছে। 

সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি আরও বলেছেন, ডেল্টায় যে গুরুতর অবস্থা হয়েছিল, তার মতো পরিস্থিতি হবে না। কারণ, আমাদের হার্ড ইমিউনিটি গড়ে উঠেছে। আমাদের হার্ড ইমিউনিটি আছে, কারণ আমরা অন্যান্য ভাইরাসের মুখে উন্মুক্ত রয়েছি। আমরা ডেল্টা ঢেউ দেখেছি, যেটা বিশাল ছিল। তারপরে আমরা টিকা নিই। তার পরে এল ওমিক্রন ঢেউ। আমরা বুস্টার ডোজ নিতে শুরু করি। আমরা একাধিক কারণে ভিন্ন। সেই কারণেই চিনে যা হয়েছে তা ভারতে হবে না।

আরও পড়ুন ; BF.7 ভ্যারিয়েন্টে কি চিনের মতো অবস্থা হতে পারে ভারতের ? যা বলছেন প্রসিদ্ধ বিজ্ঞানী...

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget