এক্সপ্লোর

Coronavirus Update: কেন্দ্রীয় বাহিনীতে কোভিড আতঙ্ক, ১০ দিনে ৫ গুণ বাড়ল আক্রান্তের সংখ্যা

গত ১০ দিনের কোভিড পরিসংখ্যান বলছে, দেশের আধা সামরিক বাহিনীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

নয়াদিল্লি: এবার কোভিডে 'কাবু' কেন্দ্রীয় বাহিনী। ১০ দিনে ৫ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত বছরের পর ফের যা নিয়ে আতঙ্ক বাহিনীতে।

গত ১০ দিনের কোভিড পরিসংখ্যান বলছে, দেশের আধা সামরিক বাহিনীতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ৪ এপ্রিল সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)-এ কোভিড রোগী ছিলেন ৫২২জন। যা এখন বেড়ে দাঁড়িয়েছে ২৯১৫তে। অর্থাৎ মোটের ওপর সংক্রমিতের সংখ্যা ৫গুণ।

তবে শুধু মোট আক্রান্তের নিরিখেই নয়, একদিনে সব ফোর্সে আক্রান্তের হিসেবেও মারাত্মক বৃদ্ধি হয়েছে। সেখানেও ৫ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ৫ এপ্রিল ৫৭ জওয়ানের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছিল। বৃহস্পতিবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩০১-এ। বাহিনীতে কোভিডের সংখ্যা বলছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও বর্ডার সিকিউরিটি ফোর্সে করোনা রোগীর সংখ্যা সবথেকে বেশি। গত ৫ এপ্রিল বিএসএফ-এ কোভিডে আক্রান্ত হয়েছিলেন ২০জন। গত ১৫ এপ্রিলের মধ্যে বিশাল পার্থক্য দেখা গিয়েছে বাহিনীতে। ২৪ ঘণ্টায় বিএসএফ-এ মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১১৭ জন। ১০ দিন আগে বর্ডার সিকিউরিটি ফোর্সে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১৬৬। এখন যা বেড়ে হয়েছে ১৮৫০।

একইভাবে করোনা রোগীর সংখ্যা বেড়েছে 'সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স'-এ। এপ্রিলের প্রথম দিকে দিনে ৪-৫ জন করোনায় আক্রান্ত হচ্ছিলেন সিআরপিএফ-এ। পরবর্তীকালে কেবল ৫ এপ্রিল ৯৭ জওয়ান কোভিডে আক্রান্ত হয়েছেন। যা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে জওয়ানদের। বর্তমানে সিআরপিএফ-এ সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ।

বাহিনীর সাম্প্রতিক গতিপ্রকৃতি বলছে, দিল্লির ছতরপুর এলাকার কোভিড হাসপাতালে কর্তব্যরত ছিলেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ আইটিবিপি-র জওয়ানরা। সেখানেও করোনার শিকার হন তাঁরা। গত ১০ দিনে ২৯ থেকে ১২৬-এ দাঁড়িয়েছে আইটিবিপি-র কোভিড আক্রান্তের সংখ্যা। খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর জওয়ানরাও। দিল্লি মেট্রো ও দেশের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাঁরা। সেখানেও থাবা বসিয়েছে ভাইরাস। ইতিমধ্যেই সেখানে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

বাহিনীর বেগতিক অবস্থা দেখে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে লিখিত বার্তা পাঠানো হয়েছে ইউনিটগুলির কাছে। সেখানে সোমবার থেকে অফিসে ৫০ শতাংশ জওয়ানদের আসতে বলা হয়েছে। আন্ডার সেক্রেটারি লেভেলের অফিসারদের বাড়ি থেকেই কাজের নির্দেশ দিয়েছে মন্ত্রক। 

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget