এক্সপ্লোর

ভারতে কোভিড-১৯ ভ্যাকসিন কোভিশিল্ডের দাম পড়বে প্রতি ডোজ ২২৫ টাকা, জানাল সিরাম ইনস্টিটিউট

সিরাম ইনস্টিটিউট সম্প্রতি ঘোষণা করেছে, তারা গ্যাভি, দি ভ্যাকসিন অ্যালায়েন্স ও দি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে এক নতুন সুদূরপ্রসারী চুক্তি-বোঝাপড়া করেছে, যার উদ্দেশ্য দ্রুত বেশি সংখ্যায় ভারত ও কম আয়ের দেশগুলির জন্য সম্ভাব্য কোভিড-১৯ এর ভ্যাকসিন উত্পাদন করা। এর ১০০ মিলিয়ন ডোজ পর্যন্ত তৈরি ও সরবরাহ করবে তারা।

নয়াদিল্লি: অক্সফোর্ডের কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন ঘিরে বিপুল প্রত্যাশার পারদ তৈরি হয়েছে। প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় তা সাফল্য পেয়েছে বলে শোনা যাচ্ছে। ভারতে এই ভ্যাকসিনের পোশাকী নাম কোভিশিল্ড (ChAdOx1 nCoV-19 )। ভারতে এটি তৈরি করছে পুণের সিরাম ইনস্টিটিউটট অব ইন্ডিয়া (সিআইআই)। সংখ্য়ার মাপকাঠিতে বিশ্বের সবচেয়ে বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি জানিয়েছে, ভারত সহ নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলিতে এর প্রতিটি ডোজের দাম পড়বে প্রায় ২২৫ টাকা বা সর্বোচ্চ তিন মার্কিন ডলার। সিরাম ইনস্টিটিউট সম্প্রতি ঘোষণা করেছে, তারা গ্যাভি, দি ভ্যাকসিন অ্যালায়েন্স ও দি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে এক নতুন সুদূরপ্রসারী চুক্তি-বোঝাপড়া করেছে, যার উদ্দেশ্য দ্রুত বেশি সংখ্যায় ভারত ও কম আয়ের দেশগুলির জন্য সম্ভাব্য কোভিড-১৯ এর ভ্যাকসিন উত্পাদন করা। এর ১০০ মিলিয়ন ডোজ পর্যন্ত তৈরি ও সরবরাহ করবে তারা। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা ঝুঁকি ভাগ করে নেওয়া ও কোভিড-১৯ এর সম্ভাব্য ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ তৈরির ব্যাপারে গাঁটছড়া বাঁধার জন্য় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও গ্যাভিকে ধন্যবাদ দিয়েছেন। এই বোঝাপড়ার ফলে অনেক দেশেই সমান সংখ্যায় ভ্য়াকসিন মিলবে, দাম থাকবে সাধ্যের মধ্যে। সম্প্রতি ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) সিরাম ইনস্টিটিউটকে ভারতে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে। অক্সফোর্ড ও অ্যাসট্রাজেনেকার তৈরি ভ্যাকসিনটির ব্রিটেন, ব্রাজিলে এখন সর্বশেষ অর্থাত্ তৃতীয় ধাপ ও দক্ষিণ আফ্রিকায় প্রথম ও দ্বিতীয় ধাপের ট্রায়াল চলছে। নোভেল করোনাভাইরাস প্রতিরোধে যেকটি ভ্যাকসিনের ওপর নানা পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে, সেগুলির মধ্যে সবচেয়ে বেশি আশার আলো দেখিয়েছে ChAdOx1 nCoV-19। দি ল্যান্সেট ম্যাগাজিন লিখেছে, এটি মানব শরীরে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করে প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, এতে জোরালো প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে, সুরক্ষাজনিত কোনও বিপদ হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)নিশ্চিত করেছে, নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে স্বীকৃতি পাওয়ার দৌড়ে নামা ৬টি ভ্যাকসিন তৃতীয় দফার ট্রায়ালে ঢুকেছে। অক্সফোর্ড অ্যাসট্রাজেনেকার ভ্যাকসিন ছাড়া বাকিগুলি হল মডার্না/ এনআইএইড, বায়োএনটেক /ফোসান ফার্মা /পিফাইজার, সিনোভ্যাক, উহান ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রোডাক্টস/ সিনোফার্ম ও বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রোডাক্টস/ সিনোফার্ম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget