এক্সপ্লোর

Corona Vaccine Update: কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ডেই তৈরি হচ্ছে বেশি অ্যান্টবডি: গবেষণা

দুটি ডোজই রোগ প্রতিরোধে কার্যকর। তবে দেখা গিয়েছে, অ্যান্টিবডি বেশি তৈরি হচ্ছে কোভিশিল্ডেই।

নয়াদিল্লি: কোভ্যাক্সিনের তুলনায় কোভিশিল্ডেই তৈরি হয় বেশি অ্যান্টিবডি। গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। একদল গবেষক দাবি করেছেন।

প্রাথমিকভাবে এই গবেষণায় অংশগ্রহণ করেছিলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা, দুই দলে ভাগ করে দেওয়া হয় টিকা। তাঁদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির ভিত্তিতে এই পরীক্ষা করা হয়।

এঁদের মধ্যে একদলকে কোভিশিল্ড, অন্যদলকে কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল।  এ ক্ষেত্রে তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে তারতম্য দেখা গিয়েছে। তবে গবেষণাটি এখনও প্রাথমিক স্তরে। মেলেনি রিভিউ-ও। 

দুটি ডোজই রোগ প্রতিরোধে কার্যকর। তবে দেখা গিয়েছে, অ্যান্টিবডি বেশি তৈরি হচ্ছে কোভিশিল্ডেই। গবেষণা বলছে, প্রথম ডোজ নেওয়ার পরেই কোভিশিল্ডের এফিকেসি দাড়াচ্ছে ৭০ শতাংশ। কোভ্যাক্সিনের ক্ষেত্রে বেশ কিছুবার পরীক্ষা করার পর জানা গিয়েছে, এই টিকার এফিকেসি ৮১ শতাংশ।

জানা গিয়েছে, এই গবেষণায় ৫১৫ জন স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেছিলেন। যার মধ্যে ৯৫ শতাংশের শরীরে দ্বিতীয় ডোজ নেওয়ার পর বেশি পরিমাণে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে। যার মধ্যে ৪২৫ জন কোভিশিল্ড টিকা নিয়েছিলেন এবং বাকিদের কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল।

গবেষকদের দাবি, দেখা গিয়েছে কোভিশিল্ডে শরীরে তৈরি হচ্ছে ৯৮.১ শতাংশ অ্যান্টিবডি। অন্যদিকে কোভ্যাক্সিনে পাওয়া যাচ্ছে ৮০ শতাংশ অ্যান্টিবডি। 

গবেষণা অনুযায়ী, দুই প্রতিষেধকের ক্ষেত্রেই রোগ-প্রতিরোধক ক্ষমতা রয়েছে। তবে দুই দলের মধ্যে পরীক্ষা-নিরিক্ষায় অ্যান্টি-স্পাইক অ্যান্টিবডি তৈরির তারতম্য দেখা হয়েছে এই গবেষণায়। এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এই পরীক্ষা অনুযায়ী, দু-টি ডোজ নেওয়ার পর ২৭ জন কোভিড আক্রান্ত হন।

তবে গবেষণায় অংশগ্রহণকারীরা কোভিড সংক্রমিত হলেও, তাঁদের মধ্যে কারও কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। কোভিশিল্ডের ক্ষেত্রে ৫.৫ শতাংশ এবং কোভ্যাক্সিনের ক্ষেত্রে ২.২ শতাংশ টিকা নেওয়ার পর করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, যাঁরা ৬০ বছরের ঊর্ধ্বে তাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার সংখ্যা কম। এর কম বয়সীদের মধ্যে অ্যান্টিবডি দ্রুত তৈরি হচ্ছে বলেই দাবি গবেষকদের। 

সেরা শিরোনাম

CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget