এক্সপ্লোর

'কাছে আসবেন না, করোনা হয়েছে!' গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামূলকে নিয়ে দিনভর ছোটাছুটি কেন্দ্রীয় গোয়েন্দাদের

গত শুক্রবার দিল্লিতে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। শনিবার ট্রানজিট রিমান্ড চেয়ে তাঁকে দিল্লির বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সূত্রের খবর, সেখানে অভিযুক্ত অসুস্থ বলে দাবি করেন তাঁর আইনজীবী। যার প্রেক্ষিতে আদালত ট্রানজিট রিমান্ডের বদলে, এনামুলকে অন্তবর্তী জামিনের নির্দেশ দেয়। তবে অন্তবর্তী জামিনের মেয়াদ ছিল সোমবার বেলা ১২টা পর্যন্ত।

কলকাতা: গরু পাচারকাণ্ডে তাঁকে ধরতে একসময় কালঘাম ছুটে গিয়েছিল সিবিআই-এর!! কিন্তু নাগাল পাওয়ার পরও শান্তি নেই! নিজেকে করোনা আক্রান্ত বলে দাবি করার পর অভিযুক্ত এনামুল হককে নিয়ে সোমবার দিনভর ছোটাছুটি করতে হল কেন্দ্রীয় গোয়েন্দাদের। প্রথমে নিজাম প্যালেস থেকে বেলেঘাটা আইডি! অভিযুক্তের করোনা টেস্ট করার পরও দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকলেন সিবিআই আধিকারিকরা। গত শুক্রবার দিল্লিতে এনামুলকে গ্রেফতার করে সিবিআই। শনিবার ট্রানজিট রিমান্ড চেয়ে তাঁকে দিল্লির বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। সূত্রের খবর, সেখানে অভিযুক্ত অসুস্থ বলে দাবি করেন তাঁর আইনজীবী। যার প্রেক্ষিতে আদালত ট্রানজিট রিমান্ডের বদলে, এনামুলকে অন্তবর্তী জামিনের নির্দেশ দেয়। তবে অন্তবর্তী জামিনের মেয়াদ ছিল সোমবার বেলা ১২টা পর্যন্ত। এই সময়ের আগেই কলকাতার সিবিআই দফতর, নিজাম প্যালেসে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। সেইমতো এদিন তৈরি ছিলেন কলকাতার সিবিআই অফিসাররাও। সকাল পৌনে ১১টায় বিলাসবহুল গাড়িতে করে নিজাম প্যালেসে আসেন এনামুল। এরপরই নাটকের সূত্রপাত। নিজেকে করোনা আক্রান্ত দাবি করে সাংবাদিকদের এনামুল বলেন, কাছে আসবেন না, আমার করোনা হয়েছে। নিজাম প্যালেসের বাইরে দাঁড়িয়েই সিবিআই অফিসারকে ফোন করেন এনামুল। জানান, তিনি করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে রিপোর্ট দেখাতে বলা হয় তাঁকে। কিন্তু অভিযুক্তের সঙ্গে করোনা টেস্টের রিপোর্ট ছিল না। প্রায় ১ ঘণ্টা পর তাঁর এক আত্মীয় রিপোর্ট নিয়ে আসেন। তালতলার জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের সেই রিপোর্টে দেখা যায়, এনামুল করোনা আক্রান্ত। কিন্তু সিবিআই সূত্রে খবর, এনামুলের এই করোনা রিপোর্টকে ভরসা করতে পারেনি তারা। এরপরই অভিযুক্তের ফের করোনা টেস্টের জন্য স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে সিবিআই।সূত্রের খবর, স্বাস্থ্যদফতর থেকে এনামুলকে বেলেঘাটা আইডি-তে নিয়ে যেতে বলা হয়। এরপর নিজের বিলাসবহুল গাড়িতে এনামুল এবং অন্য গাড়িতে সিবিআই অফিসাররা বেলেঘাটা আইডিতে যান। আরটিপিআর টেস্ট হয়, করোনা টেস্ট করে ১ ঘণ্টা পর বের হন এনামুল। গরুপাচার কাণ্ডে প্রথম থেকেই উঠে এসেছে এনামুলের নাম। জড়িয়েছে বিএসএফ কর্তা এবং অন্যান্য ব্যবসায়ীর নামও। যদিও নিজের কোনও দোষ মানতে নারাজ মূল অভিযুক্ত। করোনা টেস্টের পর এনামুলকে কোথায় নিয়ে যাওয়া হবে, তা নিয়ে কার্যত দ্বিধায় পড়ে যান সিবিআই অফিসাররা। উপরমহলের নির্দেশ না আসা পর্যন্ত বেলেঘাটা আইডির বাইরেই এক ঘণ্টা উপর দাঁড়িয়ে থাকে সিবিআই ও এনামুলের গাড়ি।

সেরা শিরোনাম

Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget