এক্সপ্লোর

Mahua Moitra: 'বাকিরা উপহার নেন না?'...মহুয়া-বিতর্কে TMC সাংসদের পাশে CPIM-এর ইয়েচুরি

Cash for Query:এথিক্স কমিটির তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক

নয়াদিল্লি: 'ক্যাশ ফর কোয়েশ্চেন' কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদের পাশে দাঁড়ালেন সিপিএমের সাধারণ সম্পাদক (CPIM General Secretary)। মহুয়া মৈত্রর হয়ে ব্যাট ধরলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। এথিক্স কমিটির তৎপরতা নিয়ে প্রশ্ন তুললেন সীতারাম। 'কে কাকে কী উপহার দিয়েছেন, এই সংক্রান্ত বহু অভিযোগ এথিক্স কমিটির কাছে আছে। একটি মামলার তদন্তে তৎপর, কারণ আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে। বাকিরা কি উপহার নেন না?' এমনই প্রশ্ন করেন সীতারাম ইয়েচুরি (Mahua Moitra)। সিপিএমের সাধারণ সম্পাদকের প্রশ্ন, 'আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে বলেই এথিক্স কমিটির এত তৎপরতা।'

এথিক্স কমিটির সদস্য ছিলেন তিনি, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এমন কথা। এমন হঠাৎ করে এথিক্স কমিটির পদক্ষেপ তিনি দেখেননি, বলছেন তিনি। 

সিপিআইএম সংখ্যার দিক থেকে, রাজনৈতিক প্রক্রিয়ার দিক থেকে, কর্মসূচির দিক থেকে ভারতে অপ্রাসঙ্গিক শক্তি বলে মন্তব্য বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যর। তাঁর কটাক্ষ, 'ইয়েচুরি জোটধর্ম পালন করছেন, অপ্রাসঙ্গিক শক্তি, টিকে থাকার চেষ্টা করছে সিপিএম। পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্যর। পশ্চিমবঙ্গে ইডি-সিবিআইয়ের তদন্তের কথা বলছেন, আন্দোলন করছেন। দিদি-মোদি বোঝাপড়া কথা বলছেন। আর দিল্লিতে গিয়ে তৃণমূলের অবস্থানকে সমর্থন করছেন রাজনৈতিক প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়ার জন্য়।'

বিরোধীদের তৈরি জোট I.N.D.I.A-তে রয়েছে তৃণমূল। জোটে রয়েছে সিপিএমও। পশ্চিমবঙ্গে সিপিএম এবং তৃণমূলের সম্পর্ক রাজনৈতিকভাবে সাপে-নেউলে। সিপিএম-কে হঠিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। ধীরে ধীরে বাংলায় প্রাসঙ্গিকতা হারিয়ে বিধানসভায় শূন্য হয়েছে সিপিএম। তবে এ রাজ্যে রাজনৈতিক কর্মসূচি রয়েছে বামেদের। পঞ্চায়েত স্তরে লড়াইও দিয়েছে। ফলে এই দুই দল সর্বভারতীয় স্তরে এক মঞ্চ ভাগ করাতে বাংলায় কর্মীদের একাংশ না-খুশ ছিলেন বলে গুঞ্জন উঠেছিল। এই জোটের সমন্বয় কমিটিতে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে বাংলায় আন্দোলন করছে বাম-কংগ্রেস। এই পরিস্থিতিতে ওই সমন্বয় কমিটিতে কাউকে না পাঠানো সিদ্ধান্ত নেয় সিপিএম। যদিও জোটে তারা রয়েছে বলেই জানিয়েছে। তার ঠিক কয়েক মাস পরেই কার্যত তৃণমূল সাংসদের পাশেই দাঁড়াতে দেখা গেল খোদ সিপিএমের সাধারণ সম্পাদককে। এথিক্স কমিটির তৎপরতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি।  

আরও পড়ুন: ১ নভেম্বর থেকে এই আর্থিক নিয়মগুলিতে বদল,উৎসবের মরশুমে পড়বে পকেটে টান !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget