এক্সপ্লোর

বাংলায় বিজেপিকেই মূল শত্রু ধরে এগতে হবে, বিহারে সাফল্যের মধ্যেই এ রাজ্যের বাম নেতৃত্বকে বার্তা লিবারেশন সাধারণ সম্পাদকের

বছর ঘুরলেই বাংলায় হাইভোল্টেজ বিধানসভার ভোট। উনিশের লোকসভা ভোটে ভাল ফল করার পর এবার ২১-এর ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। পাল্টা ক্ষমতা ধরে রাখতে কোমর বেধে নেমেছে তৃণমূলও। অন্যদিকে, বিজেপি ও তৃণমূলের বিরোধিতায় জোট বাধতে চলেছে বাম-কংগ্রেস জোট। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি-তৃণমূল উভয়কেই সমান শত্রু ধরে এগলে কি আদৌ সুবিধা হবে বাম-কংগ্রেসের? না কি দীপঙ্করের সঙ্গে সহমত হবে তারা?

কলকাতা: বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নরেন্দ্র মোদি-নীতীশ কুমারের জোটের কাছে অল্পের জন্য হেরে গেছে লালুপ্রসাদ যাদব-পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট। তবে চমকে দেওয়ার মতো ফল করেছে বামেরা। ২৯টি আসনে প্রার্থী দিয়ে ১৬টিতেই জয় ছিনিয়ে এনেছে তারা। ১৯টি আসনে লড়ে ১২টিতেই জয়ী হয়েছে সিপিআইএমএল (লিবারেশন)। সিপিআই ও সিপিএম পেয়েছে ২টি করে আসন। এই পরিস্থিতিতে এবার বিহারের শীর্ষ বাম নেতার মুখে বাংলার বিধানসভা ভোট নিয়ে শোনা গেল তাৎপির্যপূর্ণ মন্তব্য। তৃণমূল নয়, বামেদের বঙ্গে এই মুহূর্তে বিজেপিকে প্রধান প্রতিপক্ষ ধরে নিয়ে এগনো উচিত বলে বাংলার বাম নেতৃত্বের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন লিবারেশন গোষ্ঠীর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেছেন, আমার যত দূর মনে হয় বাংলায় বিহার ভোটে প্রভাব পড়বে। বামেদের নির্দিষ্ট করে নিতে হবে কাকে নিশানা করবে? তৃণমূল কোনও ফ্যাক্টর নয়, প্রধান বিপক্ষ হওয়া উচিত বিজেপি। তৃণমূল তো যখন তখন চলে যেতেই পারে। সুতরাং, তৃণমূলকে রুখতে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা নয়, বিজেপিকে রুখতে তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা। বাংলায় তৃণমূলের সমস্যা আছে। কিন্তু বিজেপির বিরুদ্ধেই লড়াই করা উচিত বেঙ্গল বামেদের। বছর ঘুরলেই বাংলায় হাইভোল্টেজ বিধানসভার ভোট। উনিশের লোকসভা ভোটে ভাল ফল করার পর এবার ২১-এর ভোটকে পাখির চোখ করেছে বিজেপি। পাল্টা ক্ষমতা ধরে রাখতে কোমর বেধে নেমেছে তৃণমূলও। অন্যদিকে, বিজেপি ও তৃণমূলের বিরোধিতায় জোট বাধতে চলেছে বাম-কংগ্রেস জোট। এই পরিস্থিতিতে প্রশ্ন হল, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি-তৃণমূল উভয়কেই সমান শত্রু ধরে এগলে কি আদৌ সুবিধা হবে বাম-কংগ্রেসের? না কি দীপঙ্করের সঙ্গে সহমত হবে তারা? সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য, বাংলাতেও মিমের একই প্রভাব পড়বে, তা এখনই বলা সম্ভব নয়। নির্বাচন এখনও কয়েক মাস বাকি। গত লোকসভা নির্বাচনে বাংলায় ২ থেকে এক্কেবারে ১৮টি আসনে উঠে আসে বিজেপি! তখন থেকে একটাই প্রশ্ন জোরালো, তা হল, বিজেপির চমকপ্রদ ফলের নেপথ্যে কি বামেদের ভোট গেরুয়া শিবিরে চলে যাওয়া অন্যতম কারণ? সূত্রের দাবি, সম্প্রতি বাংলা সফরে এসে বিজেপির সাংগঠনিক বৈঠকে অমিত শাহ বলেন, গত লোকসভা ভোটে সিপিএমের অনেকে বিজেপিতে যোগ না দিয়েও, আমাদের সাহায্য করেন। এবার তাদের দলে টানার চেষ্টা করতে হবে। এই পরিস্থিতিতে ক্ষমতা ধরে রাখতে মরিয়া রাজ্যের শাসক দলও চাইছে, বিজেপিকে রুখতে বঙ্গের বাম নেতৃত্বের তৃণমূলের কট্টর বিরোধিতা বন্ধ করা উচিত। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, বিহারের বাম নেতা ঠিকই বলেছেন। দুর্ভাগ্যের বিষয়, এখানে বামেরা বিজেপিকে যতটা আক্রমণ করছে তৃণমূলকেও আক্রমণ করছে। দুটো ফ্রন্টের লড়াই হয় না। ইতিহাস তো তাই বলে। ইনডাইরেক্টলি সমর্থন করতে হবে। জোট নয়। বামেরা শক্তিশালী হলে ভাল। যদিও, বিহারে ক্ষমতা ধরে রাখার পর বাংলাতে কুর্সি দখলে উদ্যত বিজেপি, এসব সম্ভাব্য সমীকরণকে গুরুত্ব দিতে নারাজ, স্পষ্ট করে দেন দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক
'ফেসবুকে পাকিস্তানি তা*লিবানের সঙ্গে যোগাযোগ, প্রতিশোধস্পৃহা চরমে' ! বেঙ্গালুরুতে পুলিশের জালে বাংলার যুবক

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget