এক্সপ্লোর

Cyclone Biparjoy: চোখ রাঙাচ্ছে 'বিপর্যয়', টালমাটাল বিমান পরিষেবা

Mumbai Flight Disruption: আবহাওয়ার গতিপ্রকৃতির কারণেই ধাক্কা লাগল মুম্বইয়ের আকাশে বিমান চলাচলে। তার প্রভাব পড়েছে অন্যত্রও।

মুম্বই: ঘূর্ণিঝড়ের দাপটে ক্রমশ বদলে যাচ্ছে মুম্বইয়ের আবহাওয়া। আরব সাগরের উপরের ক্রমশ শক্তিসঞ্চয় করছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তার প্রভাবে একদিকে ভারী বৃষ্টি অন্যদিকে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাচ্ছে মুম্বইয়ে। তার জন্য়ই ধাক্কা দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে। আবহাওয়ার গতিপ্রকৃতির কারণেই ধাক্কা লাগল মুম্বইয়ের আকাশে বিমান চলাচলে। 

ক্রমশ শক্তিসঞ্চয় করে এখন 'extremely severe cyclonic storm'- এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তার জেরে বিমান চলাচলে ধাক্কা লেগেছে। যার ফলে মুম্বই বিমানবন্দরে প্রবল যাত্রীভোগান্তির ছবি সামনে এসেছে। গতকার সন্ধে থেকে একের পর এক বিমান বাতিল হয়েছে। অনেক বিমানকেই মুম্বই বিমানবন্দরে নামতে না দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়ার কারণে মুম্বই বিমানবন্দরে একটি রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল না হওয়ায় বেশ কিছু বিমান যেমন বাতিল করা হয়েছে। তেমনই বেশ কিছু বিমানে প্রবল দেরি করানো হয়েছে। পরিস্থিতির কারণে এমন পদক্ষেপে যাত্রীদের ভোগান্তি হওয়ার ট্য়ুইট করে দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া।

একের পর এক বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। বিমানবন্দরে হুলুস্থুল পড়েছে, কখন বিমান ছাড়বে জানা যাচ্চিল না। ভোগান্তির কথা জানিয়ে ট্যুইট করেছিলেন ইন্ডিগো বিমানের এক যাত্রী। সেই ট্যুইটে উত্তর দিতে গিয়ে ঘূর্ণিঝড় পরিস্থিতির কারণে তৈরি হওয়া আবহাওয়াকেই দায়ী করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

 

উপকূল মহারাষ্ট্রের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  IMD জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, তারসঙ্গেই ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। রত্নগিরি, রায়গড়, থানে, পালঘর এবং কোলাপুরে এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার গুজরাত ও পাকিস্তান উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর এবং দ্বারকা জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গুজরাত, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। 

পাকিস্তানেও সিন্ধ ও বালোচিস্তান এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ১৩ জুন রাত থেকে সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে সেদেশের আবহাওয়া দফতর। 

আরও পড়ুন: এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget