এক্সপ্লোর

Cyclone Mandous:মাঝরাতে তামিলনাড়ুর উপকূলে তাণ্ডব চালিয়ে শক্তিক্ষয় 'মান্দাস'-র, পরিণত হল নিম্নচাপে

Chennai Waterlogged:মাঝরাতে তামিলনাড়ুর উপকূলে তাণ্ডব চালাল 'মান্দাস'। ভোরের আলো ফুটতে না ফুটতেই তার দাপটের জের স্পষ্ট। চেন্নাই-সহ দক্ষিণ ভারতের এই রাজ্যের বিস্তীর্ণ অংশ জলমগ্ন বলে বোঝা যায়।

চেন্নাই: মাঝরাতে তামিলনাড়ুর (tamil nadu) উপকূলে (coast) তাণ্ডব চালাল 'মান্দাস' (mandous) । ভোরের আলো ফুটতে না ফুটতেই তার দাপটের জের স্পষ্ট। চেন্নাই-সহ (chennai) দক্ষিণ ভারতের এই রাজ্যের বিস্তীর্ণ অংশ জলমগ্ন (waterlogging) বলে বোঝা যায়। তবে আশার কথা একটাই। শক্তি হারিয়ে এখন এটি সাধারণ নিম্নচাপে (depression) পরিণত হয়েছে।

কী পরিস্থিতি?
গত কাল রাত সাড়ে এগারোটা নাগাদ তামিলনাড়ু উপকূলে মান্দাস-র ল্যান্ডফল শুরু হয়েছিল। চলে রাত দেড়টা পর্যন্ত। এর মধ্যে চেঙ্গলপট্টু ও লাগোয়া চেন্নাইয়ের শয়ে শয়ে গাছ উপড়ে পড়ে যায় ঝড়ের তাণ্ডবে। চেন্নাই শহরের টি-নগর এলাকায় গাছ ভেঙে পড়ে তিনটি গাড়ি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গ্রেটার চেন্নাই কর্পোরেশনের কমিশনার গগনদীপ সিংহ বেদী বলেন, 'অন্তত ২০০টি গাছ পড়েছে। আমরা রাত থেকে তা সরানোর কাজে হাত লাগিয়েছি।' তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস থাকায় আগেই শহরের বুক থেকে হোর্ডিং সরিয়ে নেওয়া হয়েছিল। তাই বড় বিপর্যয় আটকানো গিয়েছে। তুমুল ঝোড়ো হাওয়ার পাশাপাশি চেন্নাইয়ে ১১৫ মিলিমিটার বৃষ্টিও হয়েছে বলে খবর। জল জমে রয়েছে শহরের বিরাট অংশে। বহু বাড়ি ভেসে গিয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শহরের বিস্তীর্ণ অংশে যান চলাচল আটকে থাকে। তবে পরে তা চালু হয়েছে বলে খবর। কিন্তু এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন এলাকার পর এলাকা। যদিও রাজ্যের বিদ্যুমন্ত্রীর দাবি, দ্রুত পরিষেবা ফেরানো হবে। এসবের মধ্যে আশার আলো একটাই বলে মনে করছে তামিল সরকার। বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। 

আর কোথায় কী?
ক্ষয়ক্ষতি হয়েছে মমল্লপুরম লাগোয়া কোভালমেও। সমুদ্রসৈকতে যে দোকানপাট ছিল সেগুলির চাল ক্ষতিগ্রস্ত। মান্দাসের ধাক্কায় বিপর্যস্ত বহু নৌকো। বৃষ্টি শুরুর আগেই প্রতিকূল আবহাওয়ার জন্য চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩টি ঘরোয়া ও ৩টি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়। তবে পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, সে জন্য আগে থেকেই প্রস্তুতি সেরে রেখেছিল এম কে স্ট্যালিনের প্রশাসন। দশ জেলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনের পাশাপাশি ৫ হাজার ত্রাণশিবিরও খুলে রাখে তারা। তবে মান্দাসের জেরে বিপুল বৃষ্টি হচ্ছে লাগোয়া অন্ধ্রপ্রদেশেও। পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন সকালে বৈঠক ডাকেন মুখ্য়মন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি। 

আরও পড়ুন:স্তম্ভে ধাক্কা মেরে উল্টোল গাড়ি, পার্ক সার্কাসের দুর্ঘটনায় ফের মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Whatsapp Age Check: এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
এবার আপনার বয়স জানতে চাইছে হোয়াটসঅ্যাপ, DPDP আইন আসার আগেই এই পদক্ষেপ কেন, উঠছে প্রশ্ন
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
চেক বাউন্স বিতর্কে হুমায়ুন কবীর, AJUP বিধায়কের বিরুদ্ধে কী কী অভিযোগ মহামেডান ক্লাবের
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget