এক্সপ্লোর

Cyclone Nisarga Update: মহারাষ্ট্রে মৃত ১, ৯টি ফ্লাইট বাতিল, পরে শুরু স্বাভাবিক বিমান চলাচল

NISARGA UPDATES--- মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগ উপকূলের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ। ঘণ্টায় ৯০-১১০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। ৬ ঘণ্টা পর থেকে ক্রমশ শক্তিক্ষয় করবে ঘূর্ণিঝড় নিসর্গ। ১২৯ বছর পর এমন ঘূর্ণিঝড়ের মুখোমুখি মুম্বই।

Cyclone Nisarga may hit Mumbai on June 3, says weather department Cyclone Nisarga Update: মহারাষ্ট্রে মৃত ১, ৯টি ফ্লাইট বাতিল, পরে শুরু স্বাভাবিক বিমান চলাচল

Background

নয়াদিল্লি: এবার আরব সাগর উপকূলে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আজ, বুধবার মুম্বইয়ের নিকটবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে সাইক্লোন নিসর্গ। মৌসম ভবনের পূর্বাভাস,  ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া--বর্ষার আগেই ঘূর্ণঝড়ের দাপটে চলে যেতে পারে বাণিজ্যনগরী।

 

পূর্বাভাস, বুধবার বিকেলে মহারাষ্ট্রের হরিহরেশ্বর ও কেন্দ্রশাসিত অঞ্চল দমনের মাঝখান দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে নিসর্গ। এর সরাসরি প্রভাব পড়তে পারে মুম্বইতে। ফলে ঘণ্টায় ১২৫ কিলোমিটার গতিবেগের ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরীতে।

 

 


প্রসঙ্গত, আবহাওয়া দফতরের রেকর্ড অনুযায়ী, ১৮৯১ সালের পর এই প্রথম সম্ভবত মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে কোনও ঘূর্ণিঝড়। গত বছর জুন মাসে ঘূর্ণিঝড় বায়ু মহারাষ্ট্রের দিকে প্রথমে এগলেও, পরে গতিপথ বদলে তা গুজরাতে আছড়ে পড়ে।

 

অধিকাংশ সাইক্লোনগুলিই গুজরাত বা পাকিস্তান অথবা আরও পশ্চিমে ওমান বা ইয়েমেনের দিকে চলে গিয়েছে। ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের পূর্বাভাস, ল্যান্ডফলের সময় শক্তি অনেকটাই ক্ষয় হবে ঘূর্ণিঝড়ের। তবে, মহারাষ্ট্রের অভ্যন্তরীণ অংশ ও মধ্যপ্রদেশে ভারী বৃষ্টি হবে।



 


বিজ্ঞানীদের দাবি, হাওয়ায় ভাসমান ধূলিকণার উপস্থিতির ফলে সাইক্লোন শক্তি ,সঞ্চয় করতে পারে না। বৃষ্টি বেশি হয়। অন্যদিকে, ধূলিকণার অনুপস্থিতির ফলে সাইক্লোনের শক্তি অনেকটাই বেড়ে যায়।

 

ঠিক যা ঘটেছিল উমপুনের ক্ষেত্রে। লকডাউনের ফলে কোনও দূষণ না হওয়ায়, বাতাস ছিল অনেকটাই পরিষ্কার। যে কারণে বিরাট শক্তি নিয়ে উমপুন আছড়ে পড়েছিল বাংলায়।



 


ঘণ্টায় ১৩০ কিমি ঝড়ের গতি দিয়ে কলকাতার বাসিন্দাদের চমকে দিয়েছিল ঘূর্ণিঝড় উমপুন। এখন নিসর্গের পথে রয়েছে মুম্বই।

 

সতর্কবার্তা মাথায় রেখে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে দুই রাজ্যেই। গুজরাটের ৫টি জেলায় এনডিআরএফের ১১টি দল মোতায়েন করা হচ্ছে।

 

মহারাষ্ট্রের মুম্বই, পালঘর, ঠানে, রত্নগিরি, রায়গড়, সিন্ধুদুর্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মৌসম ভবন জানিয়েছে। মোতায়েন করা হয়েছে এনডিআরএফের ১০টি দল। দুই রাজ্যই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

21:33 PM (IST)  •  03 Jun 2020

নিসর্গ আপডেট: মহারাষ্ট্রের রায়গড় জেলার আলিবাগে বিদ্যুতের খুঁটি পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। অন্যদিকে, গুজরাতে বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।
21:33 PM (IST)  •  03 Jun 2020

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
Mamata Banerjee in Halisahar: ‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
‘গালিগালাজ করেছে, ইট মেরেছে গোটা রাস্তা’, হালিশহরে মমতাকে ঘিরে বিক্ষোভ, ‘বিজেপি-র লুম্পেন’, বললেন তৃণমূলনেত্রী
BJP Extortion Allegations: 'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
'তোলাবাজি করলে ডিমভাজি ফ্রি', কলকাতার রাস্তায় পোস্টার, কাদের উদ্দেশে বার্তা 'ক্ষুব্ধ' বিজেপি কর্মীর
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget