এক্সপ্লোর

Cyclone Tauktae: রাজস্থানে শুরু ঝড়-বৃষ্টি, একাধিক জেলায় জারি সতর্কতা

মৌসম ভবন জানিয়েছে, ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজস্থানের বেশ কিছু জেলায়।

নয়াদিল্লি: ঘূর্ণিঝড়ে তওতের প্রভাবে এবার রাজস্থানে শুরু হল বৃষ্টিপাত। মৌসম ভবন জানিয়েছে, ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজস্থানের বেশ কিছু জেলায়। যোধপুর, জয়পুর, উদয়পুর, ভরতপুর সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রত্যেকটি জেলায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দলকে। একইসঙ্গে বৃষ্টি শুরু হয়েছে রাজধানীর দিল্লির একাধিক জায়গাতেও।

গতকাল, মঙ্গলবার  গুজরাতের একাংশে কার্যত তাণ্ডব চালায় তওতে। ঘূর্ণিঝড়ে প্রভাবে রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। ক্ষতিগ্রস্ত উপকূলবর্তী এলাকা। বিভিন্ন জায়গায় বাড়িঘর, রাস্তাঘাটের ক্ষতি হয়েছে। গাছ উপড়ে পড়েছে, ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি।

মৌসম ভবন সূত্রে খবর, আগের তুলনায় তওতে এখন দুর্বল হয়ে পড়েছে। উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার সময় ধীরে ধীরে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে।  তওতে-র প্রভাবে গতকাল গুজরাতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। প্রায় ৩৫টি তালুকায় এক ইঞ্চির বেশি জল দাঁড়িয়ে রয়েছে। আমেদাবাদ শহরের অনেক অংশে হাঁটুসমান জল। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে রাজ্যে ১৬ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত, ৪০ হাজারের বেশি গাছ এবং ১ হাজারের বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। 

সমুদ্রে খারাপ অবস্থার সময় ভেরাভাল পোতাশ্রয় এলাকায় জেলেদের একটি নৌকা আটকে পড়ে। সেখান থেকে আট মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এছাড়া খারাপ আবহাওয়া চলাকালীন প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রের সতপতি উপকূলে একটি ভ্রাম্যমাণ জাহাজ আটকে পড়ে। সেখান থেকে আট ক্রু মেম্বারকে উদ্ধার করে দমনের সিজে বিমানঘাঁটিতে থাকা দুটি হেলিকপ্টার।

এদিকে গুজরাতের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ, বুধবারাই সেখানে পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, হেলিকপ্টারে চেপে উনা, দিউ, জাফরাবাদ ও মাহুভার পরিস্থিতি খতরিয়ে দেখবেন নরেন্দ্র মোদি। পরিদর্শন পর্ব শেষের পর আমদাবাদে একটি রিভিউ মিটিং করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নয়াদিল্লি থেকে গুজরাতের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। গিয়ে নামবেন ভাবনগরে। সেখান থেকে চপারে বসে সরেজমিনে পরিস্থিতি দেখা শুরু করবেন প্রধানমন্ত্রী।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget