এক্সপ্লোর

Cyclone Yaas Update: ইয়াসের জন্য প্রস্তুত হোন, রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের

ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে পাঠানো হয়েছে এই বার্তা। অবিলম্বে ইয়াস আসার আগেই উপকূলবর্তী অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করে ফেলতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবদের।

নয়াদিল্লি : ঘূর্ণিঝড় ইয়াস আসার আগেই পূর্ব উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্কবার্তা পাঠাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে পাঠানো হয়েছে এই বার্তা। অবিলম্বে ইয়াস আসার আগেই উপকূলবর্তী অঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করে ফেলতে বলা হয়েছে রাজ্যের মুখ্যসচিবদের।

ইয়াসের আশঙ্কায় তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিব তথা আন্দামান নিকোবর আইল্যান্ডের প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ। অবিলম্বে উপকূলবর্তী জেলায় ব্যবস্থা নিতে বলেছেন তিনি। ভূষণ বলেছেন, ''ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪মে উত্তর আন্দামান সমুদ্রের ওপর একটা নিম্নচাপ তৈরি হবে। পরে যা ঘূর্ণিঝড়ের রূপ নেব। ২৬ মে-র সকালের মধ্যে এই ভয়াবহ ঘূর্ণিঝড় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে। ওড়িশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই ঝড়ে। এ ছাড়াও আন্দামান নিকোবর দ্বীপে এই ঘূর্ণিঝড়ের ফলে ভারী বৃষ্টি হতে পারে। যা থেকে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।''

এখানেই থেমে থাকেনি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের আশঙ্কা, উপকূলে এই ঘূর্ণিঝড়ের ফলে সংক্রমণ লাফিয়ে বাড়ার ভয় পাচ্ছেন তিনি। তাঁর কথায়, একই সঙ্গে ঝড়, বন্যার ফলে শিবিরে আশ্রয় নিতে হবে বহু মানুষকে। সেক্ষেত্রে সামাজিক দূরত্বের বিষয়টা মেনে চলা খুবই কঠিন। ফলে রাজ্যের মুখ্যসচিবদের উপকূলবর্তী এলাকায় আগে থেকেই 'হেলথ সেক্টর ইনসিডেন্ট কমান্ড সিস্টেম', ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম চালু করতে বলেছে কেন্দ্র। এই ক্ষেত্রে নোডাল অফিসার চিহ্নিত করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাছে সেই নম্বর পাঠিয়ে দিতে বলেছেন স্বাস্থ্যসচিব।

বিপদ থেকে বাঁচতে আগেই উপকূলবর্তী অঞ্চলে হসপিটাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি রাখতে বলা হয়েছে। এ বিষয়ে তামিলনাড়ু, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশের মুখ্যসচিবদের পাশাপাশি আন্দামান নিকোবর আইল্যান্ডের প্রশাসনকে বিষয়টা দেখতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আসার আগেই যেন উপকূলের বসতি থেকে সবাইকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয় তার জন্য ডিএম প্ল্যান প্রস্তুত করতে বলেছেন স্বাস্থ্যসচিব।

ঘূর্ণিঝড়ের সময় কোভিড ছাড়াও ডেঙ্গু,ম্যালেরিয়া, ডায়েরিয়া, ডিসেনন্ট্রি, ইনফ্লুয়েঞ্জার মতো রোগও বন্যার ফলে বাড়তে পারে। তাই আগে থেকেই সতর্ক হতে হবে জেলা প্রশাসনকে। চিঠিতে সেই সতর্কীকরণও করা হয়েছে রাজ্যগুলিকে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Haroa ED Investigation: হাড়োয়ায় ED, উত্তরপ্রদেশ ATS-এর তল্লাশি, প্রচুর টাকা, সোনার হদিশ!
Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget