এক্সপ্লোর

Cyclone Yaas in Bengal: ইয়াসের আগেই হঠাৎ ঝড়ের তাণ্ডব বাংলায়, মৃত বেশ কয়েকজন

এদিন সন্ধে নাগাদ বৈঠক করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘হালিশহর, চুঁচুড়ায় টর্নেডোতে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪-৫ জন আহত হয়েছেন।

কলকাতা: ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার আগেই হঠাৎ ঝড় ব্যান্ডেলে। বিকেলে ঝড়ের তাণ্ডব। তছনছ ব্যান্ডেলের একাংশ। এরপরে গঙ্গা পেরিয়ে ঝড় আছড়ে পড়ে হালিশহরে। বিকেল পৌনে ৪টা নাগাদ উত্তর ২৪ পরগনার হালিশহরে ঝড় শুরু হয়। ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। ঝড়ে ইতিমধ্যেই ৪,৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানানো হয়েছে এই ঝড়ের কোনও পূর্বাভাসই ছিল না নবান্নের কাছে। 

এদিন সন্ধে নাগাদ বৈঠক করেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ‘হালিশহর, চুঁচুড়ায় টর্নেডোতে ৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪-৫ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 
তিনি জানিয়েছেন, প্রায় ১১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

পাশাপাশি কাল সকাল থেকে দুপুরের মধ্যে ইয়াসের ল্যান্ডফল হবে জানিয়েও সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ দিন বৈঠকে মমতা ফের বলেন, ' যতক্ষণ ঝড়ের প্রভাব থাকবে বাড়ি থেকে বেরোবেন না। রাতে নবান্নের ওয়াররুম থেকেই নজর রাখা হবে।’

সবাই যখন ইয়াসের ধাক্কা সামলাতে প্রস্তুত, তখন কয়েক সেকেন্ডের জন্য ভয়ঙ্কর ঝড়ের সাক্ষী থাকল গঙ্গার দুই পার। হুগলির ব্যান্ডেল হয়ে গঙ্গা পেরিয়ে সেই ঝড় তাণ্ডব চালাল উত্তর ২৪ পরগনার হালিশহরেও। 

এদিন দুপুর সাড়ে তিনটেয় হঠাৎই আকাশ কালো করে ঘূর্ণিঝড় এসে হাজির হয় ব্যান্ডেলে। মাত্র কয়েক সেকেন্ডের তাণ্ডবে ব্যান্ডেল চার্চ লাগোয়া একাধিক দোকানের ক্ষতি হয়েছে। কিছু, দোকান উল্টে খালে পড়ে যায়। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়িরও।

ঝড়ের ঝাপটায় বেসামাল উত্তর ২৪ পরগনার হালিশহর। কার্যত তছনচ হয়ে যায় জেঠিয়া পঞ্চায়েতের বালিভরা এলাকা। স্থানীয় সূত্রে খবর, অন্তত ২০টি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে অন্তত ৫০টি বাড়ির ক্ষতিগ্রস্ত। কিছু জায়গায় লাইটপোস্ট উপড়ে পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, ইয়াসের আগেই, হঠাৎ এই ঝড়ের পূর্বাভাস ছিল না নবান্নর কাছেও। 

এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'দুটো ঘটনা ঘটেছে। যেটা হিসেবের মধ্যে ছিল না। হালিশহরে দেড় মিনিটের ঝড় হয়েছে। চুঁচুড়ায় হয়েছে। হালিশহরে ৪০টি বাড়ি পার্টলি ড্যামেজ। লোকাল পঞ্চায়েত অ্যাটেন্ড করেছে। লোকাল স্কুলে স্থানীয়দের সরানো হয়েছে। ৪-৫ জন আহত হয়েছেন। চুঁচুড়াতেও একটা ঘটনা হয়েছে। দোকান বাড়ি ক্ষতি হয়েছে। দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।'

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget