এক্সপ্লোর

Daily COVID Cases: দৈনিক সংক্রমণ ১৫৯০, ছ’জনের মৃত্যু, দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

Novel Coronavirus: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

নয়াদিল্লি: নতুন করে নোভেল করোনাভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ। সেই নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তার মধ্যেই দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শুক্রবার নতুন করে দেশে ১ হাজার ৫৯০ জনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। গত ১৪৬ দিনের মধ্যে শুক্রবারের সংক্রমণই সর্বোচ্চ (Daily COVID Cases)।

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৬০১

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তাতেও ১ হাজার ৫৯০ জনের নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে পরিসংখ্যান দিয়ে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ হাজার ৬০১।  গত কয়েক দিন ধরেই লাগাতার বেড়ে চলেছে সংক্রমণ। তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও (Novel Coronavirus)।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ছ’জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন মহারাষ্ট্রের বাসিন্দা। কর্নাটক, রাজস্থান এবং উত্তরাখণ্ডেও এক জন করে রোগীর মৃ্ত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯১০ জন।

আরও পড়ুন: Rahul Gandhi: সাংসদ পদ খারিজ হয়েছিল ইন্দিরারও, পদচ্যুতের তালিকা দীর্ঘ, নবতম সংযোজন রাহুল

কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ১.৩৩ শতাংশ। সংক্রমণের সাপ্তাহিক হার ১.২৩ শতাংশে রয়েছে। কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত গোটা দেশে ২২০.৬৫ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। ১ লক্ষ ১৯ হাজার ৫৬০টি করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ৯২.০৮ কোটি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।

এই পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়িয়েছে করোনার নয়া রূপ XBB.1.16. ওমিক্রনের বংশধর সেটি। বর্তমানে তার প্রভাবেই সংক্রমণ বেড়ে চলেছে বলে জানা গিয়েছে। তবে হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ঘটনা এখনও পর্যন্ত উদ্বেগজনক জায়গায় আসেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাবধানতার মার নেই। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

পরিস্থিতির মোকাবিলা করতে পাঁচটি পদক্ষেপ বেঁধে দেওয়া হয়েছে

সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। তাতে পরিস্থিতির মোকাবিলা করতে পাঁচটি পদক্ষেপ বেঁধে দেওয়া হয়েছে,করোনা পরীক্ষা, রোগী শনাক্তকরণ, চিকিৎসা, টিকাকরণ এবং কোভিড বিধি। নতুন করে এর পরীক্ষামূলক প্রয়োগও শুরু করার কথা বলা হয়েছে। বুধবারই এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। খতিয়ে দেখেন প্রস্তুতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh:
"আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Sonam Wangchuk Wife:
"মানুষকে আর সহজে বোকা বানানো যাবে না", নিট প্রতিবাদের মধ্যেই কংগ্রেসের বিক্ষোভের তীব্র নিন্দায় সোনম ওয়াংচুকের স্ত্রী
Birth & Death Certificate Scam: মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget