এক্সপ্লোর

সেচের জল দিতে নারাজ, মাথা কেটে খুন উত্তরপ্রদেশের দলিত কৃষক

পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানান, ওমপালের অভিযোগের ভিত্তিতে রূপ কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

নয়াদিল্লি: উচ্চবর্ণের এক কৃষকের সঙ্গে সেচের জল ভাগ করতে রাজি হননি দলিত কৃষক। এই ‘অপরাধে’তার মাথা কেটে নেওয়া হল। পৈশাচিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদাউনের দিন নগর শেখপুর গ্রামে। জানা গিয়েছে, সোমবার সকালে নিজের চাষের জমিতে জলসেচ করছিলেন নাথুলাল জাতভ। পাশের জমির কৃষক রূপ কিশোর সেসময় ঘটনাস্থলে আসে। সে নাথুলালকে বলে যেন জল তার ক্ষেতের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। নাথুলাল তাতে সায় না দিয়ে জানায়, তার জমিতে আরও জলের দরকার রয়েছে। এরপরই নাথুলালের উপর ঝাঁপিয়ে পড়ে রূপ কিশোর। এলোপাথাড়ি মারধরের পর হতক্লান্ত নাথুলালের মাথাটি ধড় থেকে আলাদা করে দেয় সে। সবটা দেখে আশপাশের জমির কৃষকরা বাধা দিতে এসেও পালিয়ে যান। কারণ রূপ কিশোর ততক্ষণে প্রহৃত নাথুলালের উপরে কোদাল নিয়ে চড়াও হয়েছে। কোদালের কোপে শেষ করা হয় নাথুলালকে। বয়স হয়েছিল ৫৬ বছর। মৃতের ছেলে সাংবাদিকদের জানান, রবিবার রাত অবধি তাঁরা জমিতে চাষের কাজ করছিলেন৷ নাথু লাল ছেলেকে বাড়ি চলে যেতে বলেন৷ বাবার কথা শুনে তিনি বাড়ি চলে যান৷ কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পর নাথু লাল বাড়ি ফেরেননি৷ মঙ্গলবার সকাল সকাল ছেলে মাঠে গিয়ে দেখে,ন নাথু লালের মুন্ডহীন দেহ পড়ে রয়েছে মাটিতে৷ ছেলের অভিযোগ, এটা রূপ কিশোরের একার কাজ নয়৷ আরও অনেকে জড়িয়ে রয়েছে৷ মঙ্গলবার ময়না তদন্তের পর নাথুলালের মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দলিত অধ্যুষিত গ্রাম এই দিন নগর শেখপুর। গ্রামের প্রায় ৭০ শতাংশ বাসিন্দাই আদিবাসী সম্প্রদায় ভুক্ত। পুলিশ সুপার সিদ্ধার্থ ভার্মা জানান, ওমপালের অভিযোগের ভিত্তিতে রূপ কিশোরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তিনি বলেন, “বিলসি থানায় রূপ কিশোরের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি আইনের আওতায় খুনের মামলা রুজু হয়েছে। খুনের পর উধাও হলেও তাকে ধরতে শুরু হয়েছে তল্লাশি। খুব শিগগির অপরাধী রূপ কিশোরকে আমরা গ্রেপ্তার করতে পারব।”

সেরা শিরোনাম

IndiGo Powerbank Fire: মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
মাঝ আকাশে ইন্ডিগোর বিমানে আগুন, ভয়ঙ্কর অবস্থা, পাওয়ার ব্যাঙ্ক ফেটেই কি বিপত্তি?
Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget