এক্সপ্লোর

India Pakistan News: ফের অশান্ত উরি সেক্টর, ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াই, খতম ২ জঙ্গি

সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে উরি নালার কাছে লঞ্চপ্যাডে জঙ্গিদের গতিবিধি টের পাওয়া যায়।

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ২৪ ঘণ্টার মধ্যে বারামুলার উরি সেক্টরে ভারতীয় সেনার সঙ্গে এনকাউন্টারে নিহত ২ জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র।                      

ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটেলিয়নের এক্স হ্যান্ডলে পোস্ট, ২টি AK সিরিজের রাইফেল, একটি 9mm পিস্তল, ৫টি ম্যাগাজিন, ১০ কেজি IED এবং যুদ্ধে ব্যবহারের সামগ্রী উদ্ধার হয়েছে। 

সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতে উরি নালার কাছে লঞ্চপ্যাডে জঙ্গিদের গতিবিধি টের পাওয়া যায়। বাধা দিলে প্রায় ২ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। ভারতীয় সেনার গুলিতে ২ জঙ্গি নিহত হয়। জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি।                                     

এদিকে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, পাল্টা অ্যাকশনের পথে ভারত? পাক অধিকৃত কাশ্মীরে ৪২টি জঙ্গি ঘাঁটির খোঁজ পেল ভারতীয় সেনা। দক্ষিণ পির পঞ্জালে লঞ্চ প্যাডে ১১০ থেকে ১৩০ জন জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা। উত্তর পির পঞ্জালের লঞ্চ প্যাডে ৩০ থেকে ৩৫ জন জঙ্গি রয়েছে বলে সন্দেহ। 

পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ ইতিমধ্য়েই সামনে এসেছে। তবে এখন প্রশ্ন উঠছে, এই হামলার নেপথ্যে কি পাক জঙ্গি সংগঠনকে সাহায্য করে থাকতে পারে হামাস? কারণ সূত্রের খবর, গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদ পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে হামাসের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছিল। ৫ ফেব্রুয়ারি, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে 'কাশ্মীর সংহতি দিবস', 'আল আকসা বন্যা' দিবস পালিত হয়। ইজরায়েল ও ভারত বিরোধী শক্তিগুলিকে আরও সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই সম্মেলন আয়োজনের অন্যতম কারণ।

পাশাপাশি এও মনে করা হচ্ছে, হু-হু করে বাড়ছিল দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা। ভরসা ফিরে পাচ্ছিলেন ভূস্বর্গের বাসিন্দারা। ফুলে-ফেঁপে উঠছিল অর্থনীতি। বিশেষজ্ঞদের মতে, এতেই সিঁদুরে মেঘ দেখছিল সন্ত্রাসের কারবারিরা। সে কারণেই কাশ্মীরের কোমরে আঘাত করল তারা। পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে হু হু করে বাড়ছিল কাশ্মীরে পর্যটকের সংখ্যা।                                          

সেরা শিরোনাম

Nepal Flash Floods : যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
যন্ত্রণাদায়ক ১০ দিন, সুড়ঙ্গ থেকে স্বামীর উদ্ধারের পরই কাঠমাণ্ডুর উদ্দেশে রওনা সঞ্জয়-পত্নীর
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Petrol Diesel Price : আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?
আমেরিকায় ডিজেলের দামে রেকর্ড ! ভারতে শনিবার কত হল পেট্রোল - ডিজেলের দাম?

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget