এক্সপ্লোর

Pakistan Threat :'খেলার মাঠ উড়িয়ে দেব', সকালেই হুমকি মেল দিল্লিতে, কী জানা গেল তদন্তে?

দিল্লিতে ডিডিসিএ  - র দফতরে এল ভয়ঙ্কর হুমকি ফোন।  বলা হল....পাকিস্তানের বিশ্বস্ত বহু স্লিপার সেল জেগে উঠছে।

 

নয়া দিল্লি :  ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত অবস্থা সন্ত্রাসে মদতদাতা পাকিস্তানের। পাক অধিকৃত কাশ্মীরের কাহুটায় পাক ফরোয়ার্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। ভোর ৫.৪৪ এ পাক অধিকৃত কাশ্মীরে পাক সেনা চৌকি ধ্বংস করেছে ভারত। ভারতে ঢুকে হামলার চেষ্টা চালিয়ে নাস্তানাবুদ পাকিস্তান । আর তারপরই দিল্লিতে ডিডিসিএ  - র দফতরে এল ভয়ঙ্কর হুমকি মেল। 

৯ মে (শুক্রবার) সকাল ৯:০০ টায় দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে (ডিডিসিএ) একটি হুমকি - ইমেল পেয়েছে। যেখানে বলা হয়,  ভারত জুড়ে পাকিস্তানের বিশ্বস্ত বহু স্লিপার সেল রয়েছে। আমরা অপঅপারেশন সিঁদুরের পর তাদের সক্রিয় করা হবে। উড়িয়ে দেওয়া হবে খেলার স্টেডিয়াম। ডিডিসিএ তাৎক্ষণিকভাবে দিল্লি পুলিশকে বিষয়টি জানিয়েছে। ভারত - পাকিস্তান যুদ্ধের আবহে বাড়তি সতর্ক প্রশাসন। চারিদিকে ঢেলে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই পরিস্থিতিতে এমন হুমকিতে আতঙ্ক ছড়ায়। 

বৃহস্পতিবারই ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে  প্রথমে সুরক্ষার খাতিরে মাঠের আলো নিবিয়ে দেওয়া হয়। এরপর দর্শকদের মাঠ ছাড়তে নির্দেশ দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ম্যাচ বাতিল করা হচ্ছে।  সিদ্ধান্ত নেওয়া যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, মাঠ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় এই সিদ্ধান্ত। তারপরই গ্যালারি থেকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান ওঠে। 

শুক্রবার জানানো হয়, এই পরিস্থিতিতে আইপিএল ২০২৫ স্থগিতই করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।  কতদিনের জন্য টুর্নামেন্ট স্থগিত রাখা হচ্ছে,জানানো হয়নি। এখনই বলা যাচ্ছে না, ফের কবে-কোথায় অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলি।  বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে জানায় এই খবর। 

বৃহস্পতিবার রাতে কাশ্মীরের বারামুলা, উরি, কুপওয়ারা, অন্যদিকে জম্মুর আখনৌর, আর এস পুরা, পুঞ্চ, রাজৌরি সেক্টরে লাগাতার ড্রোন হামলা, গুলিবৃষ্টি, মর্টার হানা চালায় পাকিস্তান। টার্গেট করার চেষ্টা হয় ভারতীয় সেনার ঘাঁটিও। এই পরিস্থিতিতে, পুঞ্চের বাসিন্দাদের বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয় প্রশাসনের তরফে।  বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত পুঞ্চ সেক্টরে লাগাতার চলে শেলিং। এদিকে উরি সেক্টরেও রাতভর চলে শেলিং।  হাইড্রো পাওয়ার প্রজেক্টকে টার্গেট করে পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করলেও, সেই শেল এসে পড়ে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। এই পরিস্থিতিতে চরম সতর্ক প্রশাসন।           

 

 

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget