এক্সপ্লোর

Maldah Dead Body: মালদার গঙ্গায় ভাসছে মৃতদেহ, করোনা আতঙ্ক এলাকায়

একটি দেহ ধারে রয়েছে। একটি দেহ ভেসে গেছে।

মালদা: একেই করোনায় জেরবার দেশ। সেই আবহে গঙ্গায় ভেসে আসা মৃতদেহ ঘিরে আতঙ্ক ছড়াল মালদায়। স্থানীয়দের আশঙ্কা, মৃতদেহগুলি করোনা আক্রান্তের। ভিনরাজ্য থেকে দু-জনের মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ-প্রশাসন।

কার্যত শিউরে ওঠার মতো দৃশ্য, কচুরিপানার মধ্যে ভাসছে মৃতদেহ। একটি নয়, পরপর দু’টি। একটি রয়েছে গঙ্গার পারের কাছাকাছি। অন্য এক জনের দেহ ভাসছে, পার থেকে কিছুটা দূরে, কচুরিপানার মধ্যে। করোনা আবহে গঙ্গায় মৃতদেহ ভেসে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ভূতনিতে। রবিবার সকালে, ভূতনির কেশরতোলা ঘাটে অজ্ঞাতপরিচয় দু’জনের দেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। সীতারাম মণ্ডল নামে এক বাসিন্দা জানিয়েছেন, 'পরপর দু’টো বডি ভেসে গেল, চার-পাঁচ দিন ধরে এরকম হচ্ছে।'

বিহার, ঝাড়খণ্ড ও বাংলার সীমানাবর্তী এলাকা ভূতনি। সম্প্রতি, বিহার থেকে উত্তরপ্রদেশে গঙ্গার পাড় ধরে সার দিয়ে কোভিডে মৃতদের পচাগলা দেহ পড়ে থাকার ঘটনা সামনে আসে> তারপরই ভূতনিতে গঙ্গা থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয়দের আশঙ্কা, মৃতদেহগুলি করোনা আক্রান্তের। ভিনরাজ্য থেকে মৃতদেহ দুটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে।

মালদা ভূতনির সিপিএম নেতা দেবজ্যোতি সিনহার কথায়, 'গ্রামবাসীরা বলছে, প্যাকেট করে দেহ ভেসে যাচ্ছে। একটি দেহ ধারে রয়েছে। একটি দেহ ভেসে গেছে।' মৃতদেহগুলি কোথা থেকে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছে, একটি ডেডবডি পেয়েছি, আরেকটা এখনও পাইনি। আমরা নদীতে দেখছিলাম। এদিন পেয়েছি। এখানে কোভিড বিধি মেনেই শেষকৃত্য হচ্ছে, অন্য রাজ্য থেকে আসার চান্স বেশি।'

মালদার জেলাশাসক জানিয়েছেন, 'একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। কোভিড বিধি মেনে সৎকার করা হচ্ছে। ডিএনএ টেস্ট করা হবে। কীভাবে মৃতদেহগুলি গঙ্গায় এল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশে গঙ্গায় মৃতদেহ উদ্ধারের পরপরই, এরাজ্যেও মৃতদেহ ভেসে আসতে পারে বলে, প্রশাসনকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
Tushar Gandhi: পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন
পুলিশের হাতে আটক মহাত্মা গাঁধীর প্রপৌত্র, অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়ার অভিযোগ, ককরোচদের সমর্থনে আন্দোলনে নামছিলেন

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget