এক্সপ্লোর

দিলীপের বাড়িতে দেবশ্রী, ৪০ মিনিট অপেক্ষার পরেও বিজেপি রাজ্য সভাপতির সাক্ষাৎ পেলেন না, কথা হল ফোনে

সূত্রের খবর, সংবাদমাধ্যমের ভিড় দেখেই দেবশ্রীর সঙ্গে দেখা করেননি দিলীপ

কলকাতা: বুধবার প্রায় মধ্যরাতে টানটান নাটকের সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়িতে আচমকাই হাজির হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, অভিনেত্রী দেবশ্রী রায়। যদিও প্রথমে সময় দিলেও শেষ পর্যন্ত দেবশ্রীর সঙ্গে দেখা করেননি দিলীপ। ফোনে কথা বলেই ফিরে যেতে হল তৃণমূল বিধায়ককে। বুধবার রাতে কালো কাচে ঢাকা ও প্রেস স্টিকার লাগানো গাড়িতে দিলীপ ঘোষের সল্টলেকের বাড়িতে আচমকাই হাজির হন দেবশ্রী রায়। বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে দেখা করার জন্য রাত ১০ থেকে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন তিনি। যদিও শেষ পর্যন্ত দিলীপ তাঁর সঙ্গে দেখা করেননি। দিলীপের বাড়ির সামনে তখন সংবাদমাধ্যমের ভিড়। বিশ্বস্ত সূত্রের খবর, সংবাদমাধ্যমের সেই ভিড় দেখেই দেবশ্রীর সঙ্গে দেখা করেননি দিলীপ। মিডিয়ার ভিড়ের খবর পেয়ে দেরি করেই বাড়ি ফেরেন দিলীপ। নিউটাউনে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, দেবশ্রীর আসার খবর পেয়েই দেরি করে ফেরেন তিনি। দিলীপ ফেরার আগেই সল্টলেক থেকে বেরিয়ে যান দেবশ্রী। তবে দুজনের ফোনে কথা হয়। সূত্রের খবর, ফোনেই তৃণমূল বিধায়ককে দিলীপ জানান যে, আজ নয়, পরে সাক্ষাৎ করবেন। ঠিক কী কারণে অত রাতে দিলীপের বাড়িতে গিয়েছিলেন দেবশ্রী, তা নিয়ে কোনও তরফেই কিছু বলা না হলেও সূত্রের খবর, দেবশ্রীর বিজেপিতে যোগদান নিয়ে দুজনের কথা হতে পারে। প্রসঙ্গত, এর আগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার দিনও দেবশ্রী দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়েছিলেন। সেদিন তিনিও দলবদল করবেন বলে জোর জল্পনা চললেও শেষ পর্যন্ত তা হয়নি। জানা গিয়েছিল, শোভন-বৈশাখীর আপত্তিতেই দেবশ্রীর সেবার বিজেপিতে যোগদান সম্ভব হয়নি। দেবশ্রীকে নিয়ে বিজেপির অবস্থান বদলায় কি না, সেটাই এখন দেখার। তবে বিজেপি সূত্রে খবর, দেবশ্রীকে দলে নেওয়া নিয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলের একাংশ যখন দেবশ্রীকে নেওয়ার পক্ষে সওয়াল করছে, অন্য আর একটা অংশের আশঙ্কা, দেবশ্রীকে নেওয়া হলে শোভন-বৈশাখী না দলত্যাগ করেন। তাই দেবশ্রীকে নিয়ে ধীরে চলো নীতি নিতে চাইছেন রাজ্য সভাপতি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Police: ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল, ২৭ জায়গায় অফিসার বদলি
ভোটের আগে রাজ্য পুলিশে রদবদল, ২৭ জায়গায় অফিসার বদলি
News Live Updates: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
৫ রাজ্যে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি ৪ রাজ্যে এক দফায় ভোট
West Bengal Assembly Election 2026: সোমবার তালিকা প্রকাশ করতে পারে বামেরা, মঙ্গলে তৃণমূল-বিজেপি?
সোমবার তালিকা প্রকাশ করতে পারে বামেরা, মঙ্গলে তৃণমূল-বিজেপি?
Assembly Election 2026 : হ্যাটট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাটট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Embed widget