এক্সপ্লোর

Deep Sidhu Death: কৃষক আন্দোলন শিরোনামে এনেছিল, সড়ক দুর্ঘটনায় মৃত্যু অভিনেতা দীপ সিধুর

Deep Sidhu Death: কৃষক আন্দোলন থেকে সংবাদের শিরোনামে উঠে আসে তাঁর নাম। মঙ্গলবার সোনিপতের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর।

Deep Sidhu Death: কৃষক আন্দোলন থেকে সংবাদের শিরোনামে উঠে আসে তাঁর নাম। মঙ্গলবার সোনিপতের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি অভিনেতা দীপ সিধুর। জানা গিয়েছে, দিল্লি থেকে এদিন সন্ধ্যায় পঞ্জাবের দিকে রওনা হয়েছিলেন এই অভিনেতা। পথে মানেসরের কাছে কেএমপিএল জাতীয় সড়কে পিপোলি টোল প্লাজার কাছে একটি ট্রাকে ধাক্কা মারে সিধুর গাড়ি। ইতিমধ্যেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হরিয়ানা পুলিশ।

দেশের সাম্প্রতিক কৃষক আন্দোলনে অন্যতম মুখ ছিলেন এই অভিনেতা। ২৬ জানুয়ারি লাল কেল্লায় হিংসাত্মক কৃষক আন্দোলনের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। একবার নয়, দুবার তাঁকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান সিধু। 

পরিসংখ্যান বলছে, ২০১৫ সালে পঞ্জাবি চলচ্চিত্র 'রামতা যোগী' দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন সিধু। যেখানে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিটি প্রযোজনা করেছিল  অভিনেতা ধর্মেন্দ্রর প্রোডাকশন হাউস বিজয়তা ফিল্মস। 'রামতা যোগী' ছাড়াও 'সাডে আলে' ও 'দেশি' সিনেমায় অভিনয় করেছিলেন সিধু। ১৯৮৪ সালে পাঞ্জাবের মুক্তসার জেলায় জন্মগ্রহণ করেন সিধু। পঞ্জাব ফিল্ম ইন্ডাস্ট্রিতে  অনুরাগীর সংখ্যা কম ছিল না সিধুর।

তবে, অভিনয় তার ক্যারিয়ারের প্রথম বিকল্প ছিল না। কিংফিশার মডেল হান্ট পুরস্কার জেতার পর চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এর আগে সিধু আইন পাশ করে অল্প সময়ের জন্য প্র্যাকটিস করেছিলেন।একজন আইনজীবী হিসাবে, সিধু সাহারা ইন্ডিয়া পরিবারের সাথে আইনি উপদেষ্টা ও ব্রিটিশ আইন সংস্থা হ্যামন্ডসে পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন। তিনি বালাজি টেলিফিল্মস-এর আইনি দলেরও একজন সদস্য ছিলেন। একতা কাপুর তাকে অভিনয়ে যেতে বলেছিলেন।

২০১৮ সালের সিনেমা "জোরা দাস নম্বরিয়া" -র মাধ্যমে পঞ্জাবের ঘরে-ঘরে পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। সিনেমাতে সিধু একজন তরুণ গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন।তবে বলিউড তারকা সানি দেওল ২০১৯  সালের লোকসভা নির্বাচনে গুরুদাসপুরে বিজেপির টিকিট পাওয়ার পর রাজনীতিতে সিধুর আগ্রহ বেড়ে যায়। কারণ ওই সময় সানির অত্যন্ত ঘনিষ্ট ছিলেন সিধু।

কোভিডকালে লকডাউন চলাকালীন, সিধু রাজনীতি থেকে অর্থনীতি  বিভিন্ন বিষয়ে ভিডিও পোস্ট করা শুরু করেন। তার ভিডিও ফেসবুকে অনেক ট্র্যাকশন পেয়েছে।  পরে বিতর্যকিত কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের পাসে দাঁড়ান এই অভিনেতা। বিভিন্ন প্রতিবাদ সভায় দেখা যায় তাঁকে। গত বছর পঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 'ওয়ারিস পাঞ্জাব দে' নামে তার নিজস্ব রাজনৈতিক দলও চালু করেছিলেন দীপ সিধু। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 15 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget