এক্সপ্লোর

'গভীর শোকাহত', পাকিস্তানে বিমান দুর্ঘটনায় শতাধিক মৃত্যুতে ট্যুইট প্রধানমন্ত্রী মোদির

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও অবিলম্বে তদন্ত শুরু হবে বলে জানান। তিনি ট্যুইট করেন, পিআইএ-র বিমান দুর্ঘটনায় স্তম্ভিত, শোকস্তব্ধ।

নয়াদিল্লি: পাকিস্তানের বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করেছেন। শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) দুর্ঘটনাগ্রস্ত ঈদ স্পেশাল বিমানের যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে ১০৭ জন ছিলেন। একজনও বেঁচে নেই। তবে বিমানটি করাচি এয়ারপোর্ট সংলগ্ন আবাসিক এলাকার একটি বাড়িতে ধাক্কা মেরে ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকে জখম হয়েছেন বলে খবর। প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, পাকিস্তানে বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর ভাবে ব্য়থিত। মৃতদের পরিবারবর্গের প্রতি রইল আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এদিন করাচির জিন্না ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছে ৯৯ যাত্রী ও ৮ জন ক্রু সদস্যকে নিয়ে ধ্বংস হয় বিমানটি। সকলেই মারা গিয়েছেন বলে জানান করাচির মেয়র ওয়াসিম আখতার। বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খানও অবিলম্বে তদন্ত শুরু হবে বলে জানান। তিনি ট্যুইট করেন, পিআইএ-র বিমান দুর্ঘটনায় স্তম্ভিত, শোকস্তব্ধ। পিআইএ-র সিইও আর্শাদ মালিকের সঙ্গে যোগাযোগ রাখছি। তিনি করাচি রওনা হয়েছেন। ত্রাণ, উদ্ধারকাজ চালাচ্ছেন। এটাই এখন সবচেয়ে বেশি দরকার। এখনই তদন্ত শুরু হবে। মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানাই। নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে কয়েক সপ্তাহ লকডাউনের পর পাকিস্তানের অসামরিক উড়ান কর্তৃপক্ষ সীমিতসংখ্যক ঘরোয়া উড়়ান ফের চালুর অনুমতি দেয়। তারপরই পিকে ৮০৩ ফ্লাইটটি আজ লাহোর থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করে। তার চালক ছিলেন ক্যাপ্টেন সাজ্জাদ গুল। শুক্রবারই পাকিস্তানে ২২ থেকে ২৭ মে পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করে দেশের অভ্যন্তরীণমন্ত্রক। সেদিনই ঘটল বিমান দুর্ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget