এক্সপ্লোর

Rajnath Singh : প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের মারবে ভারত, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রীর

ভারতে জঙ্গিদের খতম করা হবে। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের মারবে ভারত। সন্ত্রাসবাদকে প্রশ্রয় ও ছায়াযুদ্ধ চালানোর জন্য নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর।

উটি(তামিলনাড়ু) : ভারতে জঙ্গিদের খতম করা হবে। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের মারবে ভারত। সন্ত্রাসবাদকে প্রশ্রয় ও ছায়াযুদ্ধ চালানোর জন্য নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর।

রবিবার ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ওয়েলিংটনের ফ্যাকাল্টি ও ছাত্রদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি নাম না করে পাকিস্তানকে একহাত নিয়ে বলেন, ভারতের কাছে দুটি যুদ্ধে হারের পর, আমাদের এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ শুরু করেছে। ওদের রাষ্ট্রীয় নীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে সন্ত্রাসবাদ। ওরা অস্ত্র, টাকা এবং জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে ভারতকে টার্গেট করছে। 

তিনি আরও বলেন, সীমানায় চ্যালেঞ্জ সত্ত্বেও আজ দেশবাসী এব্যাপারে আত্মবিশ্বাসী যে, ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা হবে না। এই বিশ্বাসটা এখন দৃঢ় হচ্ছে যে, ভারত শুধুমাত্র নিজেদের দেশে সন্ত্রাসকে খতম করবে তা-ই নয়, প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের মারতেও দ্বিধা বোধ করবে না। আমি সশস্ত্র বাহিনীকে স্যালিউট জানাতে চাই, কারণ ওরা প্রতিবেশী দেশকে পরাস্ত করেছে। এই প্রতিবেশী দেশটি আমাদের দেশকে টার্গেট করেছিল।

এদিকে তালিবান ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ কী হতে চলেছে তা নিয়ে জলঘোলা চলছেই। এপ্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আফগানিস্তানে পরিবর্তিত সমীকরণে বদল ভারতের জন্য একটি চ্যালেঞ্জ। ১৫ অগাস্ট তালিবানদের ক্ষমতা গ্রহণের পর থেকে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সেই কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে।

রাজনাথ সিংয়ের কথায়, "আফগানিস্তানের সঙ্গে সমীকরণ পরিবর্তন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতিগুলি আমাদের দেশকে নতুন করে কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে। আমরা আমাদের কৌশল পরিবর্তন করছি।" তিনি বলেন, "প্রতিরক্ষা মন্ত্রক অত্যন্ত গুরুত্ব সহকারে গোষ্ঠী গঠনের কথা বিবেচনা করছে। যুদ্ধের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গোষ্ঠীগুলি কেবল দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেবে না বরং সমন্বিত যুদ্ধ ইউনিটের সংখ্যাও বাড়াবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 
ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 
Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Rath Yatra 2026 : আজ রথযাত্রা, টান পড়বে রথের রশিতে, নিরাপত্তা জোরদার করতে কী কী পদক্ষেপ পুরীতে ?
আজ রথযাত্রা, টান পড়বে রথের রশিতে, নিরাপত্তা জোরদার করতে কী কী পদক্ষেপ পুরীতে ?
ABP Ananda Top 10, 16 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Rath Yatra 2026: আজ রথযাত্রা, বৃষ্টি ভেজা পুরীতে তুঙ্গে প্রস্তুতি
Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের
Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget