এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

সেনার ওপর ওয়েব সিরিজ বা ছবি বানাতে গেলে নো অবজেকশন সার্টিফিকেট অত্যাবশ্যক, জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক

আগেও বিভিন্ন ছবিতে সেনার উর্দি বা ব্যাজ ভুল দেখানোর অভিযোগ উঠেছে। এই ধরনের ভুলকে গুরুত্ব দেয়নি সেনা। কিন্তু এখন ওয়েব সিরিজে যে সব দেখানো হচ্ছে তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা মনে করছে।

নয়াদিল্লি: ওয়েব সিরিজগুলিতে সেনাবাহিনী ও সৈনিকদের যে ইমেজ তুলে ধরা হচ্ছে তাতে অসন্তুষ্ট প্রতিরক্ষা মন্ত্রক। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সেনার ওপর কোনও ছবি, তথ্যচিত্র বা ওয়েব সিরিজ করতে গেলে আগে মন্ত্রকের কাছ থেকে নির্মাতা-পরিচালকদের নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। সেন্সর বোর্ড এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রককে এ ব্যাপারে চিঠি লিখেছে তারা। জানা গিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সুদর্শন কুমার মুম্বইয়ের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের রিজিওনাল অফিসারকে লিখেছেন, ছবিই হোক বা তথ্যচিত্র বা ওয়েব সিরিজ, সেনার উর্দি দর্শকের সামনে আনার আগে প্রতিরক্ষা মন্ত্রককে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তা না হলে এই বিষয়ে ছবি করা যাবে না। চিঠিতে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, ছবি, ওয়েব সিরিজে সেনা, বায়ুসেনা ও নৌসেনার ইমেজ কোনওভাবেই খারাপ করা যাবে না, এ ব্যাপারে মানুষের ভাবাবেগ যাতে আহত না হয় তা দেখতে হবে। সেনার ওপর ওয়েব সিরিজ বা ছবি বানাতে গেলে নো অবজেকশন সার্টিফিকেট অত্যাবশ্যক, জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম অল্টবালাজির ওয়েব সিরিজ ট্রিপল এক্স-আনসেন্সর্ড-এ সেনাবাহিনীকে নিয়ে কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে বলে অভিযোগ। বাস্তবের সঙ্গে এই সব দৃশ্যের কোনও মিল নেই, সেনা ও সেনা উর্দিকে অসম্মানজনকভাবে তুলে ধরা হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন। এ ব্যাপারে সেনাকর্মীরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছেন। অল্টবালাজির বিরুদ্ধে এফআইআরও করেছেন প্রাক্তন সেনানীরা। পরিস্থিতি দেখে অল্টবালাজির মালিক একতা কপূর প্রকাশ্যে এ ব্যাপারে ক্ষমা চেয়েছেন, ওই এপিসোড সরিয়ে দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম থেকে। কিন্তু বিষয়টি একটুও হালকাভাবে নিচ্ছে না সেনা ও প্রতিরক্ষা মন্ত্রক। এরপরই নো অবজেকশন সার্টিফিকেট সংক্রান্ত পদক্ষেপ করেছে তারা। এর আগে কোড এম নামে আর এক ওয়েব সিরিজেও সেনাকে আপত্তিকরভাবে দেখানোর অভিযোগ ওঠে। আগেও বিভিন্ন ছবিতে সেনার উর্দি বা ব্যাজ ভুল দেখানোর অভিযোগ উঠেছে। এই ধরনের ভুলকে গুরুত্ব দেয়নি সেনা। কিন্তু এখন ওয়েব সিরিজে যে সব দেখানো হচ্ছে তাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা মনে করছে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nabanna: নবান্ন মুখরিত 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে, উড়ল গেরুয়া আবির, উদযাপনে কর্মীরা
নবান্ন মুখরিত 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে, উড়ল গেরুয়া আবির, উদযাপনে কর্মীরা
EC On Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট লুঠের অভিযোগ খারিজ কমিশনের
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট লুঠের অভিযোগ খারিজ কমিশনের
Jahangir Khan: কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !
কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !
Post Poll Violence: ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! কী কী অভিযোগ
ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! কী কী অভিযোগ

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget