এক্সপ্লোর

Dehradun Cloudburst: গভীর রাতে মেঘভাঙা বৃষ্টি, ফের বিপর্যয় উত্তরাখণ্ডে, জলের নীচে টপকেশ্বর মন্দির, ধসে গেল জাতীয় সড়কের অংশবিশেষ

Uttarakhand Cloudburst: একটানা ভারী বৃষ্টি চলছিলই। সেই আবহেই সোমবার রাতে বিপত্তি ঘটে।

দেহরাদূন: আগের ক্ষত সারেনি এখনও পর্যন্ত। তার আগে ফের বিপর্যয় নেমে এল। আবারও প্রকৃতির রোষে পড়ল উত্তরখণ্ড। মেঘভাঙা বৃষ্টিতে এই মুহূর্তের বিপর্যস্ত দেহরাদূন। জলের তোড়ে ভেসে গিয়েছে দোকানপাট, বাড়িঘর। বেশ কয়েক জন নিখোঁজ বলেও জানা যাচ্ছে। তমসা নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। দেহরাদূন-হরিদ্বার জাতীয় সড়কের উপর একটি সেতু ধসে গিয়েছে বলে খবর। (Uttarakhand Cloudburst)

একটানা ভারী বৃষ্টি চলছিলই। সেই আবহেই সোমবার রাতে বিপত্তি ঘটে। মেঘভাঙা বৃষ্টি আছড়ে পড়ে দেহরাদূনে। তপোবনে পর পর বেশ কিছু বাড়ি তলিয়ে গিয়েছে ইতিমধ্যেই। জলমগ্ন হয়ে রয়েছে সহস্ত্রধারা এবং IT Park এলাকা। সেখানে দু’জন নিখোঁজ বলে জানা গিয়েছে। (Dehradun Cloudburst)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টির পরই দুকূল ছাপিয়ে জল উঠে আসে লোকালয়ে। নদী সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে। নদীর জল এতটাই ফুঁসছে যে একটি সেতু ভেঙে পড়েছে সেখানে। 

সংবাদ সংস্থা ANI-এর ভিডিও-য় দেখা গিয়েছে, তমসা নদীর জলে কার্যত তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে টপকেশ্বর মন্দিরের। মন্দিরের পুরোহিত, আচার্য বিপিন জোশী বলেন, "ভোর ৫টা থেকে নদী ফুঁসছে। গোটা মন্দিরচত্বর জলের নীচে। বহু বছর এমন পরিস্থিতি হয়নি। বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময় নদীর কাছে না যাওয়াই ভাল। মন্দিরের গর্ভগৃহ ঠিক আছে। হতাহতের কোনও খবর নেই আপাতত।"

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি জানিয়েছেন, ভারী বৃষ্টির জেরে সহস্ত্রধারা এবং দেহরাদূনে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ ফোনে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা। তিনি নিজে পরিস্থিতির তদারকি করছেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে আছেন বলেও জানান পুষ্কর।

উত্তরাখণ্ডে বিপর্যয় সামাল দিতে মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় বাহিনী মোকাবিলা, রাজ্য বিপর্যয় বাহিনী মোকাবিলা, পূর্ত দফতর। দেহরাদূনের জেলাশাসক নির্দেশ দিয়েছেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ থাকবে আপাতত। এর আগে, অগাস্ট মাসে মেঘভাঙা বৃষ্টিতে মোপাটায় দু’জন নিখোঁজ হয়ে যান।

 

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
ABP Ananda Top 10, 10 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget