এক্সপ্লোর

Delhi Airport: আকাশে ওড়ার পরই বিকল বিমানের ইঞ্জিন! যাত্রী নিয়েই লেহ্ গামী বিমানের জরুরি অবতরণ

Flight Emergency Landing: জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে ওড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ১৫০ জন যাত্রী নিয়ে লেহ্ গামী বিমানের জরুরি অবতরণ করানো হয়

নয়া দিল্লি: সোমবার রাতে ঝাড়খণ্ডের চাত্রায় ভেঙে পড়েছে এয়ার অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনায় ২ জন ক্রু মেম্বার সহ ৭ জনেরই মৃত্যু হয়েছে। এই ঘটনার মধ্যে এবার ফের মাঝ আকাশে বিপদ, বিমানের জরুরি অবতরণ।                                         

জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরে ওড়ার কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ১৫০ জন যাত্রী নিয়ে লেহ্ গামী বিমানের জরুরি অবতরণ করানো হয়।  বিকল হয়ে যায় বিমানের ২ নম্বর ইঞ্জিন, খবর ডিজিসিএ সূত্রে। 

অন্যদিকে, ঝাড়খণ্ডের ঘটনায় DGCA সূত্রে খবর,  সোমবার রাত্রি ৭.১১ মিনিটে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর বিরসা মুন্ডা বিমানবন্দর থেকে উড়েছিল ওই মেডিক্যাল চার্টার্ড বিমানটি। সন্ধে সাড়ে সাতটা নাগাদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়ার জেরেই দুর্ঘটনা বলে মনে  করা হচ্ছে। 

কিছু দিন আগে মুম্বইতেও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সেই সময় ডানায় ডানায় সংঘর্ষ লাগে দুই বিমানের। মুম্বই বিমানবন্দরের রানওয়েতে বড় দুর্ঘটনা থেকে জোর রক্ষা ২ বিমানের। ঘটনার তদন্ত শুরু করেছেন DGCA-র মুম্বই অফিসের কর্মকর্তারা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর দুটি বিমানকেই পরিষেবার বাইরে রাখা হবে। গতকাল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় দুটি বিমান।                                                                                          

সূত্রের খবর অনুযায়ী, মুম্বই থেকে কোয়েম্বাত্তুরগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI 2732 টেক-অফের প্রস্তুতি নিচ্ছিল এবং বে থেকে পুশব্যাক করছিল। ঠিক সেই সময় হায়দরাবাদ-মুম্বই ইন্ডিগোর ফ্লাইট 6E791 অবতরণের পর ট্যাক্সিওয়েতে আসছিল। দুই বিমানের ডানার একেবারে প্রান্তের অংশ একে অপরকে স্পর্শ করে। এয়ার ইন্ডিয়ার বিমানের ডানার ক্ষতি হয়। এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরে পরেই নিরাপত্তার স্বার্থে ২টি বিমানকে গ্রাউন্ড করে দেওয়া হয়। সাময়িকভাবে ব্যাহত হয় উড়ান পরিষেবা। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, তাঁদের বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget