এক্সপ্লোর

Delhi Announces Free Education: অনাখ শিশুদের প্রতিমাসে ২,৫০০ টাকা, বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা দিল্লি সরকারের

ঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফ্রি রেশনের কথাও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের পর এবার দিল্লি। কোভিডের ভয়াবহতায় অনাথ শিশুদের জন্য শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার কথা ঘোষণা করল কেজরিওয়াল সরকার। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কোভিডে যে সব শিশুরা তাঁদের বাবা-মাকে হারিয়েছে, প্রতিমাসে তাঁদের ২৫০০ টাকা দেবে রাজ্য সরকার। যতদিন না ২৫ বছর বয়স হচ্ছে ততদিন এই অনুদান মিলবে বলেই জানানো হয়েছে। এ দিন অরবিন্দ কেজরিওয়াল আরও জানিয়েছেন, রাজ্যের সমস্ত  অনাথ শিশুর জন্য বিনামূল্যে শিক্ষার ব্য়বস্থা করছে সরকার। 

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফ্রি রেশনের কথাও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানান, চলতি মাসে রাজ্যের প্রায় ৭২ লক্ষ গরীব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি রেশন দেওয়া হবে। এ ক্ষেত্রে অর্ধেক খরচ বহন করবে আম আদমি পার্টির সরকার। অর্ধেক খচন কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে হবে। তবে গরীব এবং কম রোজগেরে পরিবারকেও বিনামূল্যে রেশন দেওয়া হবে বলেই জানিয়েছেন কেজরিওয়াল সরকার। 

কেজরিওয়াল আরও জানিয়েছেন, যে সব পরিবার তাঁদের একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়েছেন, সেই পরিবারগুলোকেও মাসে ২,৫০০ টাকা দেওয়া হবে। উল্লেখ্য এৎ আগে পরিবার পিছু ৫০,০০০ টাকা ঘোষণা করেছিল সরকার। 

একটি বিবৃতিতে মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান "আমরা আপনার কষ্ট বুঝি, যাঁরা চলে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে পারব না। তবে নিজেদের সামর্থ অনুযায়ী আমরা আপনাদের কিছুটা আর্থিক সাহায্য করতে পারি। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ কার্যত তোলপাড় করে দেয় দিল্লি। টানা বেশ কিছুদিন ধরেই বাড়তে থাকে মৃতের সংখ্যা। তবে দীর্ঘ লকডাউনে খানিকটা বাগে এসেছে সংক্রমণ। 

এর আগে মধ্যপ্রদেশ সরকারও বাবা-মা হারা শিশুদের জন্য পড়াশোনার খরচ বহনের দায়িত্ব নেয়। পাশাপাশি করোনা বিধ্বস্ত পরিবারগুলোকে ৫০০০ টাকার পেনশনও ঘোষণা মধ্য়প্রদেশ সরকার।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, 'করোনা বহু পরিবারকে ভেঙে দিয়েছে। অনেকের ক্ষেত্রেই পরিবারের উপার্জন সদস্যকে কেড়ে নিয়েছে করোনা। এমনকী বয়স্ক মানুষরাও একা পড়ে রয়েছেন, তাঁদের দেখার মতোও কেউ নেই। কোথাও আবার শিশুরা বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে গিয়েছে। সব দিক বিচার করে এই পরিবারগুলোকে প্রতিমাসে ৫০০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। যাতে কারও সাহায্য ছাড়াই তাঁরা  বাঁচতে পারে।'

শিবরাজ চৌহান আরও জানিয়েছিলেন, যে সমস্ত শিশুরা এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে তাঁদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে সরকার। পাশাপাশি এই সব ক্ষতিগ্রস্ত পরিবার বিনামূল্যের রেশনের আওতায় না থাকলেও তাঁদের বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget