এক্সপ্লোর

Kejriwal Skips ED Summons: আবগারি দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী

Excise Policy Linked Case:জল্পনা ছিলই। বেলা গড়াতে দেখা গেল, আবগারি দুর্নীতি মামলায় ইডি দফতরে সত্যিই হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: জল্পনা ছিলই। বেলা গড়াতে দেখা গেল, আবগারি দুর্নীতি (Excise Policy Linked Case) মামলায় ইডি দফতরে সত্যিই হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ((Kejriwal Skips ED Summon) । সূত্রের খবর, মধ্যপ্রদেশের সিংগরৌলিতে ভোটপ্রচারে যাওয়ার কথা তাঁর। তবে কেন্দ্রীয় এজেন্সি জানাচ্ছে, ফের তলব করা হবে কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রী যদিও সমন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ এনেছে তাঁর দল আম আদমি পার্টি। 

যা জানা গেল...
বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল কেজরিওয়ালের। সূত্রের খবর, দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সিকে চিঠি লিখে সমন প্রত্যাহারের দাবি জানান। গোটা বিষয়টিকে তিনি 'রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত এবং বেআইনিও' বলেছেন ওই চিঠিতে। সামনেই মধ্যপ্রদেশে নির্বাচন। গো-বলয়ের গুরুত্বপূর্ণ রাজ্যে প্রচারের কাজে যাচ্ছে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী। ইডি সূত্রে খবর, ফের নতুন সমন জারি করা হতে পারে তাঁকে। আইন বলছে, কোনও ব্যক্তি সর্বোচ্চ তিন বার সমন এড়ালে ইডি জামিন-অযোগ্য় গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। তা ছাড়া বেআইনি অর্থ তছরূপ আইনেও সমন জারির এক্তিয়ার রয়েছে কেন্দ্রীয় এজেন্সির। আইনজ্ঞদের মতে, এই মুহূর্তে কেজরিওয়ালের কাছে আগাম জামিনের আর্জি জানানোর পাশাপাশি কোর্টে সমন চ্যালেঞ্জ করারও বিকল্প থাকছে। 

'আপ' -র আশঙ্কা...
কেজরিওয়ালের দলের আশঙ্কা, কেন্দ্র এই 'রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত' মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারও করতে পারে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি বাতিল করায় মামলাটি নিয়ে তুঙ্গে আলোচনা। তার উপর এদিন যে ভাবে চিঠি লিখে সমন প্রত্যাহারের দাবি করেছেন আপের আহ্বায়ক, তাতে ফের সুর চড়ানোর সুযোগ পেয়েছে বিজেপি। তাদের বক্তব্য, দিল্লির ক্ষমতাসীন দল দুর্নীতিগ্রস্ত। তাই শীর্ষ আদালত যে প্রশ্ন তুলেছে, তার জবাব তাদের দিতে হবে। 

প্রেক্ষাপট...
২০২১ সালে, দিল্লির আবগারি নীতিতে বদল আনে অরবিন্দ কেজরিওয়াল সরকার। তখন দিল্লির আবগারি মন্ত্রী ছিলেন মণীশ শিসোদিয়া। অভিযোগ ওঠে, আবগারি নীতিতে বদল এনে, টাকার বিনিময়ে কয়েক জন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল। সেই মামলায় চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। একই মামলায় ৪ অক্টোবর ED-র হাতে গ্রেফতার হন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। 

আরও পড়ুন:'রাতে কার সঙ্গে কী কথা' এগুলো প্রশ্ন ! এথিক্স কমিটির বৈঠকে তুলকালাম, মহুয়া-সহ বিরোধী সাংসদদের ওয়াক আউট

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget