এক্সপ্লোর

Arvind Kejriwal : এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই তলব

Delhi Liquor Policy Case : আবগারি-মামলায় আগেই গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া

নয়াদিল্লি : নতুন আবগারি নীতি-মামলায় এবার দিল্লির মুখ্যমন্ত্রীকে সিবিআই ( CBI) তলব । জিজ্ঞাসাবাদের জন্য ১৬ এপ্রিল অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) সিবিআই তলব করা হয়েছে। আবগারি-মামলায় আগেই গ্রেফতার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।

কেজরিওয়াল সরকার এই কেসে 'সর্বোচ্চ স্তরে' জড়িত বলে অভিযোগ করে এজেন্সির দাবি, এই নীতি নির্ধারণে কোটি কোটি লাভ করে তা আম আদমি পার্টির গত বছর গোয়ায় নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয়েছে। যদিও এই অভিযোগ উড়িয়ে দেয়েছে আপ। বিজেপির বিরুদ্ধে তারা রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছে।

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Liquor Policy Case) সম্প্রতি সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসৌদিয়া। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকেন। বিকল্প রাস্তা ধরতে সিসৌদিয়াকে পরামর্শ দেন তিনি। তার পরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মণীশ সিসৌদিয়া (Manish Sisodia)। নিরপেক্ষ তদন্তের খাতিরেই সিসৌদিয়ার কাছ থেকে যাবতীয় প্রশ্নের সদুত্তর পাওয়া জরুরি বলে আদালতে জানিয়েছিল সিবিআই। তাতে সম্মতি দেয় আদালত। এর পরই দিল্লির সরকারে তাঁদের থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিজেপি-র তরফে এ নিয়ে আক্রমণ করা হয় দিল্লির আম আদমি পার্টির সরকারকে। 

দিল্লি আবগারি দুর্নীতি মামলায় বেশ কিছু দিন ধরেই সক্রিয় সিবিআই। বারং বার জিজ্ঞাসাবাদও করা হয় সিসৌদিয়াকে। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাঁকে হেনস্থা করা হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে কেজরিওয়াল জানিয়েছিলেন, সিসৌদিয়াকে গ্রেফতার করা হতে পারে। সিসৌদিয়া গ্রেফতার হওয়ার পর তাঁর ভবিষ্যদ্বাণীই মিলে গেছে বলে দাবি করেন আপ সমর্থকরা।

এদিকে সম্প্রতি জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। জাতীয় দলের স্বীকৃতি পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কেজরিওয়াল। ট্যুইটারে তিনি লেখেন, ‘এত স্বল্প সময়ের মধ্যে জাতীয় দলের মর্যাদা? এটা অত্যাশ্চর্য ঘটনার থেকে কোনও অংশে কম নয়। সকলকে অভিনন্দন। দেশের  কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছতে সাহায্য করেছেন। দায়িত্ব আরও বেড়ে গেল।’ তার পরেই কেজরিওয়ালকে এজেন্সির ডাকার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠছে।

আরও পড়ুন ; আদালতে যেতেই মিলল স্বীকৃতি, জাতীয় দল হয়ে ’২৪-এর দৌড়ে এগিয়ে গেল AAP

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget