এক্সপ্লোর

Red Fort Blast: লাল কেল্লার কাছে বিরাট বিস্ফোরণ, কাঁপল রাজধানী, মৃত্যু একাধিকের! 'হাই সিকিউরিটি' অ্যালার্ট দিল্লিতে

Delhi Blast: লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। 

নয়া দিল্লি: লাল কেল্লার কাছে বিরাট বিস্ফোরণ। ৩টি গাড়িতে আগুন। লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, একাধিকের মৃত্যুর খবর শোনা গিয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছে বলে খবর। প্রাথমিকভাবে অনুমান, রাজধানীতে কোনও জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, এমনটাই সন্দেহ করছে পুলিশ কর্তারা, খবর সূত্রের। ইতিমধ্যেই ওই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ পৌঁছেছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যেই হাই সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে দিল্লিজুড়ে। 

জানা গিয়েছে, এদিন সন্ধ্যে ৭টার কিছু আগে এই বিস্ফোরণটি ঘটে। মেট্রো স্টেশনের ১ নং গেটের কাছের একটি গাড়িতে প্রথমে বিরাট বিস্ফোরণ হয়। পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে ১০টি দমকলের ইঞ্জিন। 

কেন এই বিস্ফোরণটি হল, নেপথ্যে কারা? ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পিছনে নাশকতার ছক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো স্টেশনের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে এই বিস্ফোরণটি ঘটে। কীভাবে বিস্ফোরণ হয়  নিয়েও এখনও ধোঁয়াশা। 

রাজধানীর সর্বত্র শুরু হয়েছে চিরুনি তল্লাশি। আর কোথাও কোনও বিস্ফোরক আছে কি না তা খুঁজে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়ে, এই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ি দোকানের জানলার কাচ ভেঙে যায়। তীব্রতার জেরে ঘরবাড়ি প্রায় কেঁপে ওঠে। 

এদিকেম আজই দিল্লির কাছে চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল।  গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশ। শুক্রবার বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল, ৩ চিকিৎসক-সহ ৮জন গ্রেফতার করা হয়েছিল। অনন্তনাগে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকের লকারেই AK 47। অনন্তনাগের হাসপাতালেরই আরেক ডাক্তারের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক। অনন্তনাগে সরকারি হাসপাতালের চিকিৎসক আদিলের লকারে জোড়া AK 47। অনন্তনাগেরই চিকিৎসক মুজাহিল শাকিলের ফরিদাবাদের বাড়িতে বিস্ফোরক। জঙ্গি-যোগে ধৃত ৮জনের মধ্যে ৭জনই কাশ্মীরের, খবর সূত্রের।  

জইশ ই মহম্মদ, আনসার ঘজওয়াত-উল-হিন্দের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার। আইইডি তৈরির জন্য ২৯০০ কিলো সামগ্রী-সহ বাজেয়াপ্ত বিস্ফোরক, কেমিক্যাল।                                                                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget